1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গৌরনদীতে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরনে বসত বাড়ি পুড়ে ছাই - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :
স্কুল ভর্তিতে লটারি বাতিল করা হয়েছে ‘খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম’ মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন, ঈদে যুক্ত হলো রেলবহরে নতুন পরিচয়ে সাংবাদিক বেলাল নারী কর্মীকে ঘিরে মেহেন্দিগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রশাসনিক বিতর্ক যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে: শিক্ষামন্ত্রী

গৌরনদীতে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরনে বসত বাড়ি পুড়ে ছাই

  • প্রকাশিত :প্রকাশিত : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ৭৩ 0 বার সংবাদি দেখেছে
37

গৌরনদী প্রতিনিধি // বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম শাওড়া গ্রামে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরনে আধাপাকা বসতঘর পুড়ে গেছে। এ সময় রানু বেগম (৫৫) নামে গৃহকর্ত্রী আহত আহত হয়েছে। সোমবার সন্ধ্যায় ওই গ্রামের মো. হানিফ বেপারীর বসত ঘরে এ দূর্ঘটনা ঘটে। গাছ ব্যাবসায়ী মো. হানিফ বেপারির ছেলে রিমন হাসান সরফরাজ জানান, সোমবার ইফতারের সময়ে পাশবর্তী বাড়িতে ইফতারের দাওয়াতে তার মা ব্যতিত পরিবারের সবাই অংশগ্রহনকরেন। তার মা রানু বেগম (৫৫) একাকি ঘরে ছিলেন। বসত ঘরের পিছনের বারান্দায় হঠাৎ বিকট শব্দে এলাকা প্রকম্পিত হয়ে উঠে। বিস্ফোরনে তাদের বসত ঘর ভেঙ্গেচুরে তছনছ হয়ে যায়, এবং আগুন লেগে যায়। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছার আগেই বসত ঘরটি সম্পূর্ন পুড়ে যায়। প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার দাবি করেছেন।গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.আবু আবদুল্লাহ খান বলেন, বিষয়টি আমি জেনেছি। ভুক্তভোগী পরিবারকে উপজেলা পরিষদের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews