1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গৌরনদীতে আগুনে পুড়ে বসতঘর ছাই - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

গৌরনদীতে আগুনে পুড়ে বসতঘর ছাই

  • প্রকাশিত :প্রকাশিত : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ১৩০ 0 বার সংবাদি দেখেছে
47

গৌরনদী প্রতিনিধি // ভয়াবহ আগুনে একটি বসত ঘরসহ দুটি ঘর সম্পূর্ণ আগুনে পুড়ে ছাই। ঘটনাটি ঘটেছে বুধবার (২১-মে) দিবাগত রাত এগারোটার দিকে বরিশাল জেলার গৌরনদী উপজেলার উত্তর নাঠৈ গ্রামে। গৌরনদী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন বলেন, ওই গ্রামের জনৈক জাকির হোসেনের বসত ঘর ও রান্নাঘরে ভয়াবহন অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে তাৎক্ষনিক ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। ততক্ষনে জাকির হোসেনের বসত ঘর ও পাশ্ববর্তী রান্নাঘর সম্পূর্ণ আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুনের সূত্রপাতের বিষয়ে এখনও পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews