1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গৌরনদীতে আদালতে মামলা চললেও বিরোধপূর্ণ জমিতে ভবন নির্মাণের অভিযোগ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রাজাপুরে সাতুরিয়া ৩০৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার, একজনের এক বছরের কারাদণ্ড রাজাপুরে পৃথক অভিযানে গাঁজা-ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার চরফ্যাশনে মুসল্লিকে মসজিদে নামাজ পড়তে নিষেধ, হত্যার হুমকির অভিযোগ অবশেষে মৃত্যুর কাছে হেরে গেলেন প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে বিষপান করা ঝমুর রাজাপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক প্রস্তুতি সভা বরিশালে ল্যাবএইডের ‘সেবা দিবস’ পালিত রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানা গেল গণতন্ত্র সুসংহত করতে ভোটে নারীর অংশগ্রহণ অপরিহার্য: সিইসি মাদ্রাসাছাত্রীকে অপহরণের পর ধর্ষণ, দুই যুবকের যাবজ্জীবন ৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

গৌরনদীতে আদালতে মামলা চললেও বিরোধপূর্ণ জমিতে ভবন নির্মাণের অভিযোগ

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫০ 0 বার সংবাদি দেখেছে

গৌরনদী প্রতিনিধি // বরিশালের গৌরনদীতে বিরোধপূর্ণ একটি জমিতে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রকাশ্য দিবালোকে পাকা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, আইনগত বাধা থাকা সত্ত্বেও থেমে নেই নির্মাণকাজ। এ ঘটনায় মেহেন্দিগঞ্জ থেকে আসা হুমায়ুন কবির ওরফে ‘আলকাতরা সেন্টু’র বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। ভুক্তভোগীদের দাবি, স্থানীয় শিক্ষা সমিতির সাফ কবলা করা ওই জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। জমিটির সঙ্গে সমিতির বেশ কয়েকজন শিক্ষক জড়িত রয়েছেন। জমির মালিকানা ও দখল নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে বলেও দাবি তাদের। অভিযোগকারীদের ভাষ্য, আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও কোনো এক অদৃশ্য শক্তির প্রভাবে রাতারাতি জমিটি জবরদখল করে নেওয়া হয়েছে। এরপর কয়েকজন ভূমিদস্যুর সহযোগিতায় সেখানে জোরপূর্বক পাকা ভবনের নির্মাণকাজ চালানো হচ্ছে। ভুক্তভোগীরা আরও জানান, বিষয়টি নিয়ে গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। কিন্তু অভিযোগের পরও প্রকাশ্য দিবালোকে নির্মাণকাজ অব্যাহত রয়েছে বলে তাদের দাবি। এদিকে, অভিযোগকারীদের আরও দাবি, জমি দখল ও নির্মাণকাজের বিষয়ে প্রতিবাদ করায় হুমায়ুন কবির ওরফে আলকাতরা (সেন্টু) ছেলে শিক্ষা সমিতির লোকজনকে জনসম্মুখে সরাসরি হুমকি দিয়েছেন। ভুক্তভোগীরা বিরোধপূর্ণ জমিতে নির্মাণকাজ বন্ধ করে বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। বিষয়টি নিয়ে গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.তারিক হাসান রাসেল বলেন, “বিজ্ঞ আদালত থেকে অন ৪৫ জারি করা হয়েছে, আমরা নোটিশ জারি করেছি। পরবর্তীতে কাজ চলমান থাকলে শিক্ষক সমিতির পক্ষ থেকে আদালত থেকে অন ৮/ ১৮-এর একটি আদেশ আনে আমরা সেটার প্রতিবেদন দিয়েছি। পরবর্তীতে আদালত থেকে কোনো আদেশ আসলে সে অনুযায়ী আমরা পদক্ষেপ গ্রহণ করব।” তবে হুমায়ুন কবির ওরফে আলকাতরা সেন্টুর বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অভিযোগের সত্যতা যাচাই এবং জমির প্রকৃত মালিকানা নির্ধারণের বিষয়টি সংশ্লিষ্ট কাগজপত্র ও আদালতের নথি পর্যালোচনার মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews