1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গৌরনদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কাজীরহাটের ৪ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আবুল কালাম খানকে ঘিরে নির্বাচনী আলোচনা পশ্চিমা নারীবাদ নারী-পুরুষের সম্পর্কে বিভাজন তৈরি করেছে: চরমোনাই পীর ঝালকাঠিতে শেখ হাসিনাকে দেশে ফেরাতে শপথ, ভিডিও ভাইরাল ১৭ দিন পর নিজ ঠিকানায় ফিরলেন পথ হারানো বৃদ্ধা শানু এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড জাতীয় চাঁদ দেখা কমিটির সভা মঙ্গলবার চিকিৎসায় বিদেশে ৩০ হাজার ডলার পাঠানোর সুযোগ জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত করেছে: স্পিকার

গৌরনদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন

  • প্রকাশিত : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৬৩ 0 বার সংবাদি দেখেছে

গৌরনদী প্রতিনিধি // বরিশালের গৌরনদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৫ উপলক্ষে দক্ষতা উন্নয়ন ও প্রবাসে নিরাপদ কর্মসংস্থানের গুরুত্ব তুলে ধরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘দক্ষতা নিয়ে যাবো বিদেশে, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে গৌরনদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে দিবসটি উদযাপন করা হয়। র‌্যালি শেষে টিটিসি মিলনায়তনে গৌরনদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মেজবাহুল আরেফিন চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহিম বলেন, ‘দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে পারলে প্রবাসে কর্মরত বাংলাদেশিদের মর্যাদা যেমন বাড়বে, তেমনি দেশের অর্থনীতিও হবে আরও শক্তিশালী। এ লক্ষ্যে কারিগরি শিক্ষার সম্প্রসারণ ও মানোন্নয়নের কোনো বিকল্প নেই।’ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের গৌরনদী শাখা ব্যবস্থাপক মো. আব্দুল আজিজ, জেলা উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক এম এ গফুর, গৌরনদী উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. সরোয়ার মোল্লা, প্রশিকা (এনজিও) গৌরনদী উপজেলা শাখার ব্যবস্থাপক মো. মোস্তাক আহমদ এবং ডাচ-বাংলা ব্যাংকের প্রতিনিধি নাদিয়া আক্তার মিম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টিটিসির প্রশিক্ষণ শিক্ষক মোহাম্মদ তৈয়বুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, অলোক বিশ্বাস, রিপন বিশ্বাস, আশরাফ মাহমুদ, মোজাহিদ হোসেন, সরোয়ার সরদার ও জুয়েল রানা। আলোচনা সভায় বক্তারা বলেন, বৈধ ও নিরাপদ অভিবাসন নিশ্চিত করার পাশাপাশি বিদেশগামী কর্মীদের দক্ষতা, ভাষাজ্ঞান ও পেশাগত প্রশিক্ষণ জোরদার করা গেলে প্রবাসে হয়রানি কমবে এবং রেমিট্যান্স প্রবাহ হবে আরও টেকসই ও স্থিতিশীল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews