1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গৌরনদীতে আসন্ন দূর্গা উৎসব উপলক্ষে মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে প্রশাসনের মত বিনিময় সভা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :
স্কুল ভর্তিতে লটারি বাতিল করা হয়েছে ‘খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম’ মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন, ঈদে যুক্ত হলো রেলবহরে নতুন পরিচয়ে সাংবাদিক বেলাল নারী কর্মীকে ঘিরে মেহেন্দিগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রশাসনিক বিতর্ক যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে: শিক্ষামন্ত্রী

গৌরনদীতে আসন্ন দূর্গা উৎসব উপলক্ষে মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে প্রশাসনের মত বিনিময় সভা

  • প্রকাশিত :প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৭ 0 বার সংবাদি দেখেছে
61

গৌরনদী প্রতিনিধি // আসন্ন শারদীয় দূর্গা উৎসব ২০২৫ উপলক্ষে গৌরনদীর মন্দির কমিটির সভাপতি সম্পাদকগনের সাথে পুলিশ প্রশাসনের মতবিনিময় সভা বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ মাহাবুবুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম। এতে বিশেষ অথিথি ছিলেন গৌরনদী সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার প্রতিনিধি সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ নুরুজ্জামান, গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক ও গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দুলাল রায় দুলু, সাবেক এএসপি শান্তুনু ঘোষ, গৌরনদী গালর্স কলেজের অধ্যক্ষ নির্মল হালদার, পালরদী স্কুল এ্যান্ড কলেজের শিক্ষক রাজা রাম সাহা। সভায় বক্তব্য রাখেন নলচিড়া মন্দির কমিটির সভাপতি তাপস বনিক, গৌরনদী বন্দর কমিটির সাধারন সম্পাদক গৌরাঙ্গ কুন্ড। সভায় গৌরনদী উপজেলার ৮৪টি মন্দির কমিটির সভাপতি সম্পাদকগন উপস্থিত থেকে আসন্ন দূর্গা উপসব শান্তিপূর্নভাবে অনুষ্ঠানের জন্য নেতৃবৃন্দ বিভিন্ন পরামর্শ দেন এবং প্রশাসন বিভিন্ন নির্দেশনা দেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews