1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গৌরনদীতে ইউপি চেয়ারম্যানকে বরখাস্তের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

গৌরনদীতে ইউপি চেয়ারম্যানকে বরখাস্তের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • প্রকাশিত :প্রকাশিত : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৮৫ 0 বার সংবাদি দেখেছে
44

গৌরনদী প্রতিনিধি // বিএনপি নেতাকমীদের নির্যাতনকারী ও ভোটার বিহীন নির্বাচনে স্ব-ঘোষিত বিজয়ী বরিশালের গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন মোল্লাকে ও বরখাস্ত ও গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার শরিকল ইউনিয়নের প্রতিবাদী সচেতন জনতার ব্যানারে শুক্রবার বিকেলে সুরেন শিকদার বাজারে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি আকতার হোসেন হাওলাদারের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, প্রধান অতিথি জেলা উত্তর বিএনপি’র সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান মনজুর হোসেন মিলন, বিএনপি নেতা নজরুল ইসলাম, রিপন হাওলাদার, শাহ আলম হাওলাদার, যুবদল নেতা মিরন হোসেন, সাবেক ছাত্রদল নেতা মশিউর রহমান লিটন প্রমূখ। এসময় বক্তারা ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন মোল্লাকে ভোটার বিহীন নির্বাচনে স্ব-ঘোষিত বিজয়ী ও বর্তমানে অবৈধ কর্মকান্ডে লিপ্ত এবং বিএনপি’র নেতাকর্মীদের উপর মিথ্যা মামলা, হামলা ও নির্যাতনকারী চেয়ারম্যানের বরখাস্ত ও গ্রেফথারের দাবি জানান। এতে শরিকল বিএনপি’র একাংশের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews