1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গৌরনদীতে ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) পালিত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

গৌরনদীতে ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) পালিত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ২৭ 0 বার সংবাদি দেখেছে

গৌরনদী প্রতিনিধি // বরিশালের গৌরনদীতে ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জুশনে জুলুছ, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাত বরিশাল জেলা ও উপজেলা শাখার আয়োজনে বুধবার সকালে ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জুশনে জুলুছ বরিশাল-ঢাকা মহাসড়ক সহ উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে গাউছিয়া আবেদীয়া সুন্নীয়া আলীম মাদ্রসা মাঠে গিয়ে শেষ হয়। আহলে সুন্নাত ওয়াল জামাত বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যক্ষ এসএম আবদুর রবের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল উত্তর বিএনপির সিনিয়র সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ¦ আবুল হোসেন মিয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাত হান্নান, আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ আনোয়ার হোসেন সিকদার, সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ বাবুল হাওলাদার, জেলা সাধারন সম্পাদক আলহাজ সিকদার মামুন। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এমএ গফুর, উপজেলা বিএনপি নেতা আমিনুল ইসলাম শাহীন, আবু বকর ছিদ্দিক, পৌর বিএনপি নেতা ফরহাদ হোসেন শরীফ, মোঃ দিদার শরীফ, টরর্কী বন্দর বণিক সমিতির কোষাধ্যক্ষ অলিরুল ইসলাম, বারেক মাঝি, আবদুর হাকিম সিকদার সহ অন্যান্যরা। শেষে দেশের শান্তি ও সমৃদ্ধ কামনায় দোয়া-মোনাজাত পরিচালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামাত উপজেলা আমীর কাজী আবুল খায়ের।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews