1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গৌরনদীতে গাঁজা বিক্রেতার এক বছরের কারাদন্ড - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

গৌরনদীতে গাঁজা বিক্রেতার এক বছরের কারাদন্ড

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৭ 0 বার সংবাদি দেখেছে

গৌরনদী প্রতিনিধি // ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বুধবার দুপুরে আব্দুল হান্নান মীর (৫৫) নামের এক গাঁজা বিক্রেতাকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও পাঁচশ’ টাকা জরিমানা করা হয়েছে।

 

দন্ডপ্রাপ্ত হান্নান মীর জেলার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর গ্রামের মৃত তাহের আলী মীরের ছেলে।

 

তথ্যের সত্যতা নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস গৌরনদী সার্কেলের এসআই হৃদয় হাওলাদার জানান, মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে ইউএনও মো. আবু আবদুল্লাহ খান ও সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেনের উপস্থিতিতে মাদক বিক্রেতা হান্নানের বাড়িতে অভিযান চালানো হয়।

 

এসময় বসতঘরের কলসের মধ্য থেকে ৭২ গ্রাম গাঁজাসহ হান্নানকে আটক করা হয়। দুপুরে আটককৃতকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও পাঁচশ’ টাকা জরিমানা করা হয়।

 

এছাড়া উদ্ধারকৃত গাঁজা পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

 

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন।

 

দন্ডপ্রাপ্তকে বিকেলে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews