1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গৌরনদীতে চামড়ার গোডাউনে আগুন,২ লক্ষাদিক টাকার ক্ষয় ক্ষতি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :
স্কুল ভর্তিতে লটারি বাতিল করা হয়েছে ‘খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম’ মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন, ঈদে যুক্ত হলো রেলবহরে নতুন পরিচয়ে সাংবাদিক বেলাল নারী কর্মীকে ঘিরে মেহেন্দিগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রশাসনিক বিতর্ক যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে: শিক্ষামন্ত্রী

গৌরনদীতে চামড়ার গোডাউনে আগুন,২ লক্ষাদিক টাকার ক্ষয় ক্ষতি

  • প্রকাশিত :প্রকাশিত : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৫ 0 বার সংবাদি দেখেছে
119

গৌরনদী প্রতিনিধি // বরিশালের গৌরনদীর টরকী বাসস্ট্যান্ড এলাকায় গভীর রাতে একটি চামড়ার গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে একটি মোটরসাইকেলসহ সংরক্ষিত চামড়া পুড়ে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে ঢাকা-বরিশাল মহাসড়ক সংলগ্ন টরকী বাসস্ট্যান্ড এলাকার ব্যবসায়ী শওকত সওদাগারের গোডাউন থেকে ধোঁয়া বের হতে দেখেন আশপাশের লোকজন। পরে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমান বলেন, ‘সংবাদ পাওয়ার পরপরই আমাদের দু’টি ইউনিট ঘটনাস্থলে যায়। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।’

তিনি জানান, আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews