1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গৌরনদীতে ছোট ভাইয়ের স্ত্রীর হামলায় ভাসুর নিহত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :
স্কুল ভর্তিতে লটারি বাতিল করা হয়েছে ‘খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম’ মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন, ঈদে যুক্ত হলো রেলবহরে নতুন পরিচয়ে সাংবাদিক বেলাল নারী কর্মীকে ঘিরে মেহেন্দিগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রশাসনিক বিতর্ক যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে: শিক্ষামন্ত্রী

গৌরনদীতে ছোট ভাইয়ের স্ত্রীর হামলায় ভাসুর নিহত

  • প্রকাশিত :প্রকাশিত : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ১৪৭ 0 বার সংবাদি দেখেছে
50

গৌরনদী প্রতিনিধি // জমিজমা সংক্রান্ত বিরোধের জেরধরে ছোট ভাইয়ের স্ত্রীর হামলায় ভাসুর নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ শনিবার সন্ধ্যায় জেলার গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের সিংগা গ্রামে। নিহত দেলোয়ার হোসেন ফকির (৬৫) ওই গ্রামের মৃত সোহরাফ হোসেন ফকিরের ছেলে। নিহতের ছেলে ফরসাল ফকির জানিয়েছে, জমিজমা নিয়ে বিরোধের জেরধরে তার ছোট চাচা জাহাঙ্গীর হোসেন ফকিরের সাথে তার বাবা দেলোয়ার হোসেনের বাগবিতন্ডা হয়। এসময় তার ছোট কাকি (জাহাঙ্গীরের স্ত্রী) সুরমা আক্তার সাথী ও তার ছেলে জাহিদ হোসেনের হামলায় ঘটনাস্থলেই তার বাবা দেলোয়ার ফকির নিহত হয়েছেন। গৌরনদী মডেল থানার এসআই ইকবাল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। হামলার অভিযোগ অস্বীকার করে জাহাঙ্গীর হোসেন ফকির বলেন, বাগবিতন্ডার একপর্যায়ে অসুস্থ হয়ে দেলোয়ার হোসেন মৃত্যুবরন করেছেন। গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, দেলোয়ার হোসেন ফকিরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় আনা হয়েছে। আগামীকাল রবিবার সকালে মরদেহ মর্গে প্রেরণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews