1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গৌরনদীতে জাল দলিলের মাধ্যমে নামজারির চেষ্টা, মোবাইল কোর্টে ৩ মাসের কারাদণ্ড - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

গৌরনদীতে জাল দলিলের মাধ্যমে নামজারির চেষ্টা, মোবাইল কোর্টে ৩ মাসের কারাদণ্ড

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৫৬ 0 বার সংবাদি দেখেছে

গৌরনদী প্রতিনিধি // গৌরনদীতে জাল দলিলের মাধ্যমে নামজারির চেষ্টা এবং প্রশাসনের ওপর প্রভাব বিস্তারের অভিযোগে এক ব্যক্তিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) গৌরনদী উপজেলা ভূমি অফিসে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসানের উদ্যোগে সাপ্তাহিক গণশুনানি “জনগণের কাছে এসিল্যান্ডের জবাব” কর্মসূচি চলাকালে এ দণ্ড প্রদান করা হয়। ভূমি অফিস সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি জাল দলিল ব্যবহার করে নামজারির আবেদন করেন। আবেদনটি যাচাই-বাছাইয়ের সময় অসঙ্গতি ধরা পড়লে তার কাছে দলিলের সত্যতা প্রমাণে প্রয়োজনীয় স্বাক্ষর ও সিলমোহর উপস্থাপনের জন্য বলা হয়। পরবর্তীতে তিনি নতুনভাবে প্রস্তুতকৃত একটি সিলমোহর নিয়ে এসে প্রশাসনের ওপর চাপ সৃষ্টি এবং জোরপূর্বক প্রভাব বিস্তারের চেষ্টা করেন। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে সংশ্লিষ্ট আইনে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। উপজেলা প্রশাসন জানায়, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ অনুযায়ী ভুয়া কাগজপত্র তৈরি, জালিয়াতি এবং অবৈধভাবে জমি দখলের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রয়েছে। দালালমুক্ত ভূমি সেবা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের জমির অধিকার সুরক্ষায় প্রশাসন বদ্ধপরিকর। জনগণের সম্পদ ও ভূমি রক্ষায় এ ধরনের অভিযান ও আইনগত ব্যবস্থা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews