1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গৌরনদীতে ‘ডাক দিয়ে যাই’ এনজিওর উদ্যোগে গাছের চারা বিতরণ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে জলবায়ুর কষাঘাত, বিপন্ন উপকূলের জীবন প্ল্যান বহির্ভূত গভীর নলকূপ বসানোর চেষ্টা, মালামাল জব্দ বরিশাল জেলা আইনজীবী সমিতিতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া দৌলতখানে স্ত্রীকে এসিড নিক্ষেপের অভিযোগে স্বামী গ্রেপ্তার, হাসপাতালে ভিকটিমের পাশে পুলিশ সুপার বোরহানউদ্দিনে শিশু ইসমাইল হত্যা মামলায় যুবক গ্রেপ্তার পরকীয়ার অভিযোগে ভাঙনের মুখে ৮ বছরের সংসার কুয়াকাটায় ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয়ে টাকা হাতানোর চেষ্টা, যুবকের এক মাসের কারাদণ্ড সুন্দরবনে জলবায়ুর কষাঘাত, বিপন্ন উপকূলের জীবন পার্বতীপুর রেলওয়ে পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ৬৬ বছরেও ইটের টুকরো পড়েনি যে সড়কে

গৌরনদীতে ‘ডাক দিয়ে যাই’ এনজিওর উদ্যোগে গাছের চারা বিতরণ

  • প্রকাশিত : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ২৬ 0 বার সংবাদি দেখেছে

গৌরনদী প্রতিনিধি // পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন কার্যক্রমকে এগিয়ে নিতে বরিশালের গৌরনদীতে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ‘ডাক দিয়ে যাই’-এর উদ্যোগে ডাক দিয়ে যাইর সুবিধাভোগী পরিবারের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টায় গৌরনদী উপজেলা প্রাঙ্গণে ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে এ বৃক্ষচারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। ‘ডাক দিয়ে যাই’ গৌরনদী শাখার ব্যবস্থাপক মোঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইব্রাহীম। তিনি পরিবেশ রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি বিতরণ করা চারাগুলোর যথাযথ পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি, বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী উপজেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মুনসুর আহম্মেদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ‘ডাক দিয়ে যাই’ গৌরনদী শাখার সহকারী শাখা ব্যবস্থাপক লিটন কুমার, সংস্থাটির বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, এনজিওর সদস্য ও সুবিধাভোগীরা। কর্মসূচিতে ‘ডাক দিয়ে যাই’-এর পক্ষ থেকে ৪০টি পরিবারের মাঝে মোট ২০০টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। পরিবেশ রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং সাধারণ মানুষকে বৃক্ষরোপণে উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। আয়োজক সংগঠন ‘ডাক দিয়ে যাই’ গৌরনদী শাখার ব্যবস্থাপক মোঃ জহিরুল ইসলাম জানান, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু চারা বিতরণ নয়, বিতরণ করা চারাগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণের মাধ্যমে স্থানীয় পর্যায়ে সবুজ পরিবেশ গড়ে তোলাই এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews