1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গৌরনদীতে দুইটি পরিবহন ও লরির ত্রিমূখী সংঘর্ষ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

গৌরনদীতে দুইটি পরিবহন ও লরির ত্রিমূখী সংঘর্ষ

  • প্রকাশিত : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৫ 0 বার সংবাদি দেখেছে

গৌরনদী প্রতিনিধি // যাত্রীবাহি দুইটি পরিবহন ও তেলবাহী লরির ত্রিমূখী সংঘর্ষে কমপক্ষে ২০জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১৩ জনকে গুরুত্বর অবস্থায় উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা করেছেন ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশের সদস্যরা।

শনিবার বেলা সাড়ে এগারটার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর বাইচখোলা নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

দূর্ঘটনার পরপরই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের দুইপাশে প্রায় দশ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র জানযটের সৃষ্টি হয়।

ফলে চরম ভোগান্তিতে পরেন দূরপাল্লার যাত্রীরা। খবরপেয়ে সেনাবাহিনী ও হাইওয়ে থানা পুলিশের সদস্যরা প্রায় আড়াই ঘন্টা চেষ্টার পর যান চলাচল স্বাভাবিক করতে সক্ষম হয়েছেন।

গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানিয়েছেন, যাত্রীবাহি শ্যামলী ও এস.ই পরিবহনের দুইটি বাসের সাথে তেলবাহী লরির ত্রিমূখী সংঘর্ষ হয়। খবরপেয়ে ঘটনাস্থলে পৌঁছে ১৩ জনকে গুরুত্বর অবস্থায় উদ্ধার করে শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়।

তিনি আরও জানান, দূর্ঘটনা কবলিত শ্যামলী পরিবহনের বাসটি মহাসড়কের মধ্যে থাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানান, মহাসড়কের ওপর থেকে বাসটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। দূর্ঘটনা কবলিত গাড়ি তিনটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews