পঙ্কজ কুন্ডু গৌরনদী প্রতিনিধি // বরিশালের গৌরনদী উপজেলার আড়িয়াল খাঁ নদীতে (২৯ ফেব্রুয়ারি) মধ্যরাত থেকে শুরু হয়েছে জাটকা সংরক্ষণে দুমাসের নিষেধাজ্ঞা। এ অভিযান চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। পদ্মা-মেঘনাসহ দেশের ৬টি অভয়াশ্রমে বন্ধ থাকবে সব ধরনের মাছ ধরা। এ সময় পুরোপুরি কর্মহীন থাকবে নদীবৃষ্ঠিত আড়িয়াল খাঁ নদীতে মাছধরা দুই হাজার দুই শত জেলে-মৎস্যজীবী পরিবার। বিকল্প কর্মসংস্থান ও পর্যাপ্ত সহায্য ছাড়াই দীর্ঘ সময়ের এমন অভিযানকে ঘিরে হতাশা বিরাজ করছে জেলে পল্লীতে। এদিকে অভয়াশ্রম জাল-জেলেমুক্ত রাখতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে গৌরনদী মৎস্য কর্মমর্তা। মধ্যরাত থেকেই গৌরনদী উপজেলার সিমান্তবর্তী আড়িয়াল খাঁ নদীতে মাছধরা বন্ধ রয়েছে।
জাটকা সংরক্ষণ অভিযান সফল করতে বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুরু হয়েছে দু’মাসের নিষেধাজ্ঞা। নদীতে পড়বে না জাল, চলবে না জেলের ট্রলার-নৌকা। এ সময় পুরোপুরি কর্মহীন থাকবেন গৌরনদী উপজেলার দুই হাজার দুই জেলে-মৎস্যজীবী পরিবার। বিকল্প কর্মসংস্থান ও পর্যাপ্ত সহায্য ছাড়াই দীর্ঘ সময়ের এমন অভিযানকে ঘিরে হতাশা বিরাজ করছে জেলে পল্লীতে। এদিকে অভয়াশ্রম জাল-জেলেমুক্ত রাখতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে মৎস্য বিভাগ। ইলিশের উৎপাদন বাড়াতে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) মধ্যরাত থেকে শুরু হয়েছে জাটকা সংরক্ষণে দুমাসের নিষেধাজ্ঞা। এ অভিযান চলবে ৩০ এপ্রিল পর্যন্ত।
আগামী ৩০ এপ্রিল পর্যন্ত গৌরনদী উপজেলার আড়িয়াল খাঁ নদীর পানিতে জেলেদের জাল পড়বে না। বিগত বছরের মতো এবারও ইলিশসহ নদীর মাছ উৎপাদন বাড়াতে আড়িয়াল খাঁ নদীর অভয়াশ্রমে মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। এতে কর্মহীন দিন কাটবে দুই হাজার দুই শত মৎস্যজীবীর। এদিকে জেল জরিমানা এড়াতে নির্দিষ্ট সময়ের আগেই নদী থেকে ফিরে এসেছেন জেলেদের ট্রলার।
গৌরনদী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল বাশার জানান, অভিযান সফল করে ইলিশের লক্ষ্যমাত্রা অর্জনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।