1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গৌরনদীতে নতুন ইউপি প্রশাসকের মতবিনিময় ও পরিচিতি সভা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

গৌরনদীতে নতুন ইউপি প্রশাসকের মতবিনিময় ও পরিচিতি সভা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ১৩৬ 0 বার সংবাদি দেখেছে

গৌরনদী প্রতিনিধি // বরিশালের গৌরনদী উপজেলার ৬ নম্বর বাটাজোর ইউনিয়ন পরিষদের নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার । এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো.আব্দুল হালিমের সঞ্চালনায় উপস্থিত অতিথিরা নতুন প্রশাসককে ফুল দিয়ে বরণ করে নেন। পরিচিতি সভায় বাটাজোর ইউনিয়নের সার্বিক উন্নয়ন, শিক্ষা, জনসেবার মান উন্নয়ন এবং এলাকার সাধারণ মানুষের নানা সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় উপস্থিত ব্যক্তিবর্গ নতুন প্রশাসকের প্রতি পূর্ণ সমর্থন ও সহযোগিতা ব্যক্ত করেন এবং ইউনিয়নের সার্বিক অগ্রগতিতে একযোগে কাজ করার অঙ্গীকার প্রকাশ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন গৌরনদী পল্লী বিদ্যুৎ এর ডিজিএম প্রকৌশলী মোঃ এ হালিম খান, বাটাজোর অশ্বিনী কুমার ইনস্টিটিউট এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অসীম কুমার ওঝা, বাটাজোর ইউনিয়ন বিএনপির আহবায়ক আজাদ মৃধা, সদস্য সচিব ও বাটাজোর বন্দর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ইমদাদুল হক পান্না, যুবদল নেতা খোকন ফকির, ছাত্রদল নেতা মাইনুল সরদার, বাবু তালুকদার ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় শিক্ষকমন্ডলী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় ব্যবসায়ী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। সমাপনী বক্তব্যে নতুন প্রশাসক ডা. পলাশ সরকার ইউনিয়নকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত, শিক্ষা ও সেবামূলক কর্মকান্ড তরান্বিত করাসহ সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে একটি সুশাসিত ও মডেল ইউনিয়ন গড়ার আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews