1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গৌরনদীতে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং হাইজিং কার্ণারের উদ্বোধন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

গৌরনদীতে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং হাইজিং কার্ণারের উদ্বোধন

  • প্রকাশিত :প্রকাশিত : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ৮৩ 0 বার সংবাদি দেখেছে
116

গৌরনদী প্রতিনিধি // বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী চাঁদশী ঈশ্বরচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় হাইজিং কার্ণারের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে হাইজিং কর্ণারের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহীম। নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আসাদুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহীম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, বিশিষ্ট সমাজসেবক গাজী আব্দুল খালেক, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া, চাঁদশী ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আকবর মোল্লা, স্কুল পরিচালনা কমিটির সদস্য ও বিএনপি নেতা গাজী রফিকুল ইসলাম জুয়েল, সমাজসেবক গাজী সজীব। সহকারী শিক্ষক শরিফুল ইসলাম শরীফের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী শিক্ষক অমৃত রায়, আবু হানিফ, শিশির সরকার, গিয়াস উদ্দিন সহ অন্যান্যরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews