1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গৌরনদীতে ন্যায্যমূল্যের পণ্য বিপনন কেন্দ্রের উদ্বোধন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

গৌরনদীতে ন্যায্যমূল্যের পণ্য বিপনন কেন্দ্রের উদ্বোধন

  • প্রকাশিত : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ১৯৩ 0 বার সংবাদি দেখেছে

গৌরনদী প্রতিনিধি

নিত্যপ্রয়োজনীয় পণ্য ও দ্রব্যমূল্যর বাজার নিয়ন্ত্রণে রাখতে বরিশাল জেলার গৌরনদীতে ন্যায্যমূল্যের পণ্য বিপনন কেন্দ্র ও কৃষক কর্নারের শুভ উদ্বোধন করা হয়েছে।

 

বৃহস্পতিবার সকালে গৌরনদী উপজেলা প্রশাসনের উদ্যোগে ও ছাত্র সমাজের সহযোগীতায় গৌরনদী পৌরসভার বালুরমাঠ উপজেলার টরকী বন্দর, মাহিলাড়া, বাটাজোর এবং সরিকল বাজারে একযোগে পণ্য বিপনন কেন্দ্র ও কৃষক কর্নারের উদ্বোধন করেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ আবু আব্দুল্লাহ খান।

 

উপজেলা নির্বাহী অফিসার বলেন, বাজারে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী আছেন। যারা সুযোগ বুঝে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম অতিরিক্ত মূল্যে বিক্রি করছে। তাই দ্রব্য মূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে ন্যায্যমূল্যের পণ্য বিপনন কেন্দ্র ও কৃষক কর্নার উদ্বোধন করা হয়। এসব কেন্দ্র থেকে ক্রেতারা প্রতিদিন সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত ন্যায্যমূল্যে আলু, পেয়াজ, ডিম ক্রয় করতে পারবেন। পাশাপাশি কৃষক কর্নারের মাধ্যমে প্রান্তিক কৃষকরা তাদের উৎপাদিত শাকসবজি সরাসরি ক্রেতাদের কাছে বিক্রি করতে পারবেন।

 

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজিব হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সেকেন্দার শেখ, মডেল থানার ওসি মোঃ ইউনুস মিয়া, প্রাণি সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ আরিফ হোসেন,গৌরনদী বন্দর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম খোকন সহ ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews