1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গৌরনদীতে পাহারাদার কে বেঁধে স্বর্ণের দোকানসহ একাধিক দোকানে ডাকাতি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

গৌরনদীতে পাহারাদার কে বেঁধে স্বর্ণের দোকানসহ একাধিক দোকানে ডাকাতি

  • প্রকাশিত :প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১১২ 0 বার সংবাদি দেখেছে
82

গৌরনদী প্রতিনিধি // বরিশালের গৌরনদী উপজেলার হোসনাবাদ সাহেবেরচর বাজারে অস্ত্রের মুখে পাহারাদারদের বেঁধে রেখে ৩টি স্বর্ণের দোকান, একটি বিকাশ ও মোবাইল টেলিকম দোকান এবং একটি মুদি দোকানে বুধবার (৮ অক্টোবর) রাত ৩টার দিকে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল ৫টি দোকানের তালা ও সিন্দুক ভেঙে প্রায় কয়েক কোটি টাকার স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। ‘ফেন্সি জুয়েলার্স’এর মালিক সঞ্জয় রায় বলেন,“আমাদের সব শেষ হয়ে গেছে। আমাদের দোকানে ক্রয়কৃত স্বর্ণ এবং গ্রাহকদের জমা দেওয়া স্বর্ণ ছিল। ক্ষতির পরিমাণ এত বেশি যে তা পুষিয়ে ওঠা সম্ভব নয়।” ‘নিউ জনপ্রিয় ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’ এর প্রোপাইটার মো. হাবিবুর রহমান জানান, “গভীর রাতে একদল ডাকাত অস্ত্রের মুখে পাহারাদারদের জিম্মি করে হাত-পা বেঁধে বিভিন্ন দোকানের সাটারের তালা ভেঙে স্বর্ণ, নগদ টাকা ও পণ্য লুট করে নিয়ে যায়। অন্তত এতে প্রায় পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে। বাজারের ব্যবসায়ীরা এখন আতঙ্কে রয়েছেন। আমরা দ্রুত নিরাপত্তা জোরদার এবং ডাকাতদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।” এ বিষয়ে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন,“ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews