1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গৌরনদীতে পেশাদার চোর চক্রের মূলহোতা রাহুল গ্রেফতার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

গৌরনদীতে পেশাদার চোর চক্রের মূলহোতা রাহুল গ্রেফতার

  • প্রকাশিত : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৩৯ 0 বার সংবাদি দেখেছে

গৌরনদী প্রতিনিধি // বরিশাল জেলার গৌরনদী উপজেলায় পেশাদার চোর চক্রের অন্যতম মূলহোতা ইনছান সরদার ওরফে রাহুলকে (২২) গ্রেফতার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে চোরাই যাওয়া একটি কম্পিউটার উদ্ধার করা হয়েছে। গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিক হাসানের সার্বিক দিকনির্দেশনায় এসআই জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। পুলিশ সূত্রে জানা যায়, গৌরনদী থানার এফআইআর নং-২৬, তারিখ ২০ আগস্ট ২০২৬-এর মামলায় দণ্ডবিধির ৪৫৭/৩৭৯ ধারায় তদন্তে প্রাপ্ত সন্দেহভাজন আসামি হিসেবে ইনছান সরদার ওরফে রাহুলকে গ্রেফতার করা হয়। তিনি উত্তর চাঁদশী এলাকার বাবুল সরদারের ছেলে। পুলিশের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২০ আগস্ট রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে গৌরনদী মডেল থানাধীন সুন্দরদী এলাকার বায়তুল নূর জামে মসজিদের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্য ও দেখানো মতে বরিশালের গৌরনদী থানার এফআইআর নং-১৫, তারিখ ১০ আগস্ট ২০২৬-এর চোরাই যাওয়া একটি কম্পিউটার উদ্ধার করা হয়। পুলিশ আরও জানায়, গ্রেফতার রাহুলের বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় চুরি ও চোরাই মালামাল সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। এসব মামলার মধ্যে কয়েকটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে গৌরনদী মডেল থানা পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews