1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গৌরনদীতে ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে বিক্ষোভ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন

গৌরনদীতে ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে বিক্ষোভ

  • প্রকাশিত :প্রকাশিত : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৫৮ 0 বার সংবাদি দেখেছে
17

গৌরনদী প্রতিনিধি // ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর গণহত্যা ও নির্বিচারে হামলা বন্ধের দাবিতে বরিশালের গৌরনদীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে গৌরনদী মুসলিম জনতার ব্যানারে ঢাকা-বরিশাল মহাসড়কের মাহিলাড়া বাজার থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, গাজার নিরীহ মানুষের ওপর ইসরায়েলি বাহিনী যে গণহত্যা চালাচ্ছে, তা কোনোভাবেই আমরা মেনে নিতে পারিনা। হামলা থেকে নারী শিশুরাও রেহাই পাচ্ছে না। এমনকি হাসপাতাল-মসজিদেও বোমা হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী, যা চরম মানবাধিকারের লঙ্ঘন। এ অবস্থায় দখলদার ইসরাইলের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে সামরিক অভিযান চালানোর জন্য আহবান জানান।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
আর. এম মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Theme Customized By BreakingNews