1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গৌরনদীতে বসতঘর ভাংচুর, বিধবা নারীকে ঘর থেকে বের করে তাঁলা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

গৌরনদীতে বসতঘর ভাংচুর, বিধবা নারীকে ঘর থেকে বের করে তাঁলা

  • প্রকাশিত :প্রকাশিত : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৩০৪ 0 বার সংবাদি দেখেছে
181

গৌরনদী প্রতিনিধি // বরিশালের গৌরনদী উপজেলা বার্থীতে এক বিধবা নারীর বসত ঘরে হামলা চালিয়ে ভাংচুর ও মারধর এর অভিযোগ পাওয়া গেছে ভুক্তভোগী মেয়ে ও মাদক ব্যবসায়ী জামাই এর বিরুদ্ধে। উপজেলার বার্থী গ্রামের মৃত জামাল বেপারির স্ত্রী আনোয়ারা বেগম (৬০) অভিযোগ করে বলেন আমার ৪ সন্তান, তিন ছেলে ও এক মেয়ে হঠাৎ করে আমার মেয়ে রোজিনা আক্তার (৩০)ও তার স্বামী মাদক ব্যবসায়ী মিন্টু মোল্লা(৪০) রবিবার ১৭ আগস্ট ২০২৫ সকালে আমার ঘরের দরজা ভেঙে ভাংচুর চালায় ও আমাকে ও মারধর করে ঘর থেকে বের দিয়ে বলে তুই যদি তোর ছেলেদের নিয়ে ঘরে আসোস তাহলে মেরে ফেলবো আমাকে আমার ছেলে গৌরনদী হাসপাতালে নিয়ে আসে।ভুক্তভোগী হাসপাতালের ডাক্তারের প্রাথমিক চিকিৎসা শেষে তার সন্তান ছেলে ইউনুস এর গৌরনদী ভাড়া বাড়ীতে অবস্থান করছে। অভিযোগ পাওয়া গেছে যে কিছু দিন আগে মাদক ব্যবসায়ী মিন্টু মোল্লা (৪০) ও তার সহযোগীরা মিলে বিধবা নারীর দোকানের ঘর দখল করে নেয়। ভুক্ত ভোগী নারী তা নিয়ে গ্রামের সালিশ মাতুব্বরের নিকট অভিযোগ করলে ও তার কোন সমাধান হয়নি। গত ২০/০৭/২০২৫ তারিখে আবার বিধবা নারীর ঘর ও জমি দখলের চেষ্টা করতে আসে ও অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। সরজমিনে গিয়ে দেখা যায় ঐ ভুক্তভোগী নারীর থাকার মতন শুধুই তার স্বামীর বসত ঘরটিই আছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews