1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গৌরনদীতে বসত বাড়ির গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ আহত ৫ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

গৌরনদীতে বসত বাড়ির গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ আহত ৫

  • প্রকাশিত : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ১৭৬ 0 বার সংবাদি দেখেছে

গৌরনদী প্রতিনিধি

বরিশালের গৌরনদীতে বিরোধপূর্ণ বসত বাড়ির জমির গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হামলা-পাল্টাহামলা ও সংঘর্সে নারীসহ উভয় পক্ষের ৫ জন আহত হয়েছে। শনিবার সকালে উপজেলার শংকরপাশা গ্রামের এ ঘটনা ঘটে। গুরুতর আহত এক জনকে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও ৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, বসত বাড়ির জমি নিয়ে ওই গ্রামের ইব্রাহিম হাওলাদারের সঙ্গে প্রতিবেশী আলাউদ্দিন হাওলাদার গংদের বিরোধ চলে আসছে। শনিবার সকাল দশটার দিকে আলাউদ্দিনের নেতৃত্বে ১০/১২ জনে বাড়ির বিরোধপূর্ণ জমির গাছ কাটা শুরু করে। এ সময় ইব্রাহিমের লোকজনে গাছ কাটতে বাঁধা দিলে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা বাঁধে। এক পর্যায়ে আলাউদ্দিনের নেতৃত্বে হামলা চালালে উভয় পক্ষের মধ্যে হামলা-পাল্টাহামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। হামলা ও সংঘর্ষে জাহানারা বেগম (৬০) মাহিনুর বেগম (৩০), লাকি বেগম (২২) , ইলিয়াস হাওলাদার ও প্রতিপক্ষের কাবুল হাওলাদার আহত হয়েছে।

 

গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, মারামারির ঘটনায় একপক্ষের অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। অপরপক্ষ অভিযোগ দিলে মামলা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews