1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গৌরনদীতে বাবার বিরুদ্ধে কন্যার সংবাদ সম্মেলন দোকান দখল ও হুমকির অভিযোগ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :
স্কুল ভর্তিতে লটারি বাতিল করা হয়েছে ‘খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম’ মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন, ঈদে যুক্ত হলো রেলবহরে নতুন পরিচয়ে সাংবাদিক বেলাল নারী কর্মীকে ঘিরে মেহেন্দিগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রশাসনিক বিতর্ক যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে: শিক্ষামন্ত্রী

গৌরনদীতে বাবার বিরুদ্ধে কন্যার সংবাদ সম্মেলন দোকান দখল ও হুমকির অভিযোগ

  • প্রকাশিত :প্রকাশিত : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৪৮ 0 বার সংবাদি দেখেছে
44

গৌরনদী প্রতিনিধি // বরিশালের গৌরনদীতে বাবার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন এক কন্যা। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় গৌরনদী সাংবাদিক ফোরাম কার্যালয়ে লিখিত বক্তব্যে সংবাদ সম্মেলন করেন চরগাধা তলীর বাসিন্দা মোসাঃ নাদিরা আক্তার রুনা, স্বামী মোঃ মাহমুদুল হাসান। লিখিত বক্তব্যে নাদিরা আক্তার রুনা জানান, গৌরনদী উপজেলার বন্দরে ২০১৬ সালে নির্মল চন্দ্র সিকদার (পিতা: মৃত ক্ষিতীশ চন্দ্র সিকদার, সাংঃ পূর্ব চর সরিকল, থানা: গৌরনদী, জেলা বরিশাল থেকে জমি ক্রয় করি। ওই ক্রয়কৃত জমিতে ৬ (ছয়) টি দোকান ঘর নির্মাণ করে ভাড়া দিয়ে তিন সন্তানের জীবন-জীবিকা ও পড়াশোনার ব্যবস্থা করেন। তিনি অভিযোগ করেন, গত এক মাস ধরে দোকান ব্যবসায়ীদের দোকান ভাড়া পরিশোধ করতে নিষেধ করেছেন তার বাবা আওয়ামীলীগ মনোনীত ২নং বার্থী ইউনিয়ন চেয়ারম্যান আঃ রাজ্জাক হাওলাদার। এছাড়া দোকানের নাম পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে এবং মামলা দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। নাদিরা আক্তার আরও অভিযোগ করে বলেন গৌরনদী মডেল থানা লিখিত অভিযোগ করে কোন সহযোগিতা পাইনি। বাবার প্রভাব খাটিয়ে বিভিন্ন লোকজনের মাধ্যমে তাকে হুমকি প্রদান করা হচ্ছে। তিনি প্রশাসনের কাছে নিজের ও পরিবারের নিরাপত্তা এবং আইনি সহায়তা কামনা করেছেন। এ বিষয় চেয়ারম্যান আঃ রাজ্জাক হাওলাদারকে একাধিক বার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করে পাওয়া যায়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews