1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গৌরনদীতে বাসের ধাক্কায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরনাম :
স্কুল ভর্তিতে লটারি বাতিল করা হয়েছে ‘খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম’ মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন, ঈদে যুক্ত হলো রেলবহরে নতুন পরিচয়ে সাংবাদিক বেলাল নারী কর্মীকে ঘিরে মেহেন্দিগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রশাসনিক বিতর্ক যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে: শিক্ষামন্ত্রী

গৌরনদীতে বাসের ধাক্কায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত

  • প্রকাশিত :প্রকাশিত : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ৯০ 0 বার সংবাদি দেখেছে
49

গৌরনদী প্রতিনিধি // ঢাকা-বরিশাল মহাসড়কে বেপরোয়া বাসের ধাক্কায় মজিবর মোল্লা (৭০) নামের এক ভ্যান যাত্রী নিহত হয়েছে। নিহত মজিবর গৌরনদী উপজেলার কটকস্থল গ্রামের মৃত কেরামত আলীর ছেলে ও অবসরপ্রাপ্ত সেনা ছিলেন। এঘটনায় ভ্যানের আরো তিন যাত্রী গুরুত্বর আহত হয়েছে। গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার মোঃ বিপুল হোসেন জানিয়েছেন, রোববার সোয়া এগারটার দিকে ঢাকাগামী লাবিবা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব-১২-৩৪৭৩) মহাসড়কের গৌরনদী উপজেলার সাউদের খাল এলাকায় যাত্রীবাহি ব্যাটারী চালিত ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ভ্যান যাত্রী মজিবরসহ আরো ৩ যাত্রী গুরুত্বর আহত হয়। খবরপেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মজিবরকে মৃত বলে ঘোষনা করেন। তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানিয়েছেন, দূর্ঘটনার পরপরই বাসের চালক বাস ফেলে পালিয়েছে। ঘাতক বাস ও দূর্ঘটনা কবলিত ভ্যান জব্দ করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews