1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গৌরনদীতে বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রাজাপুরে সাতুরিয়া ৩০৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার, একজনের এক বছরের কারাদণ্ড রাজাপুরে পৃথক অভিযানে গাঁজা-ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার চরফ্যাশনে মুসল্লিকে মসজিদে নামাজ পড়তে নিষেধ, হত্যার হুমকির অভিযোগ অবশেষে মৃত্যুর কাছে হেরে গেলেন প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে বিষপান করা ঝমুর রাজাপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক প্রস্তুতি সভা বরিশালে ল্যাবএইডের ‘সেবা দিবস’ পালিত রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানা গেল গণতন্ত্র সুসংহত করতে ভোটে নারীর অংশগ্রহণ অপরিহার্য: সিইসি মাদ্রাসাছাত্রীকে অপহরণের পর ধর্ষণ, দুই যুবকের যাবজ্জীবন ৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

গৌরনদীতে বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি”

  • প্রকাশিত : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪১ 0 বার সংবাদি দেখেছে

গৌরনদী প্রতিনিধি // মাদক, চুরি, ডাকাতি, জঙ্গিবাদ, সন্ত্রাস বিরোধী, বাল্যবিবাহ, ইভটিজিং, যৌতুক বিরোধী, অনলাইন সাইবার প্রতারণা, নারী নির্যাতন, কিশোর গ্যাং প্রতিরোধ ও বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে উঠান বৈঠক ও বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বরিশালের গৌরনদী মডেল থানার আয়োজনে শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নলচিড়া বাজারে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিক হাসান রাসেল। ‘আপনার পুলিশ, আপনার পাশে। তথ্য দিন সেবা নিন। বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’- এসব শ্লোগানে বরিশালের গৌরনদী উপজেলায় বিট পুলিশিং কার্যক্রমকে আরো গতিশীলতা বাড়াতে সচেতনতামূলক সমাবেশে ওসি মো. তারিক হাসান রাসেল বলেন, বিট পুলিশিংয়ের মাধ্যমে আমরা ব্যপক সারা পাচ্ছি। জনগণ উপকৃত হচ্ছেন। ওসি আরও বলেন, গৌরনদী উপজেলার প্রতিটি ইউনিয়নকে একটি বিটে ভাগ করে প্রতি বিটে একজন উপ-পরিদর্শক পর্যায়ের পুলিশ কর্মকর্তাসহ আরো পুলিশ সদস্যরা কাজ করছেন। প্রত্যন্ত গ্রামের অপরাধ নির্মূল ও জনগণের আস্থার প্রতীক হয়ে উঠতে বিট পুলিশিংয়ের কাজ শুরু হয়েছে প্রত্যন্ত গ্রামপর্যায়ে। এর মাধ্যমে দ্রুত পুলিশি সেবা প্রাপ্তি নিশ্চিত হচ্ছে প্রত্যন্ত এলাকার মানুষের। বিট পুলিশিং কার্যক্রম ইতোমধ্যে সারা ফেলেছে প্রত্যন্ত অঞ্চলে। তাই বিট পুলিশিং কার্যক্রমকে আরো বেগবান করতে হবে। এজন্য প্রত্যেক গ্রামের সচেতন নাগরিকদের বিট অফিসারদের সবধরনের অপরাধমূলক কর্মকান্ডের পূর্বে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি (ওসি) সকলের প্রতি আহবান করেছেন। অনুষ্ঠিত সমাবেশে স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গরা বক্তব্য রাখেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews