1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গৌরনদীতে বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

গৌরনদীতে বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান

  • প্রকাশিত :প্রকাশিত : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৩৬ 0 বার সংবাদি দেখেছে
20

গৌরনদী প্রতিনিধি // বরিশালের গৌরনদীতে ৩য় জামাতের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। তাঁরাকুপি-কটকস্থল নূরাণী হাফেজী মাদ্রাসার আয়োজনে বৃহস্পতিবার দুপুরে মাদাসায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠান মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি জুয়েল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাবের প্যানেল আহবায়ক সিনিয়ার সাংবাদিক মো. গিয়াস উদ্দিন মিয়া। বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মো. জহিরুল ইসলাম, কাতার প্রবাসী ও তরুন সমাজ সেবক মো. রিয়াদ হাওলাদার, মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারন সম্পাদক শরিফুল ইসলাম, কোষাধ্যক্ষ জহিরুল ইসলাম সংগ্রাম, আব্দুর রহমান মুন্না। বক্তব্য রাখেন মাদ্রাসার শিক্ষক মাওলানা ঈসা, মাওলানা আলম, মাওলানা ওলিউল্লাহ, মাওলানা সাইদুল ইসলাম, মাওলানা আঃ আজিজ, হাফেজ কামাল হোসেন প্রমুখ। শেষে ২১ জন ৩য় জামাতের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews