1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গৌরনদীতে ভূয়া চিকিৎসক আটক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

গৌরনদীতে ভূয়া চিকিৎসক আটক

  • প্রকাশিত :প্রকাশিত : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৬৫ 0 বার সংবাদি দেখেছে
54

গৌরনদী প্রতিনিধি // বরিশালের গৌরনদীতে একটি বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়ে ফিরোজ আহম্মেদ (৪৫) নামের এক ভূয়া চিকিৎসককে আটক করা হয়েছে। এঘটনায় আটককৃত ভূয়া ডাক্তার ফিরোজ ও হাসপাতালের পরিচালক ফরিদা বেগমের বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। ভূয়া ডাক্তার ফিরোজ পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বিষ্ণুকাঠি এলাকার আব্দুল খালেক শেখের ছেলে। সে দীর্ঘ তিন মাস যাবত গৌরনদী পৌর এলাকার সুন্দরদী নূর মোহাম্মদ মুন্সী হাসপাতালে প্রাকটিস সহ রোগীদের অপারেশন চালিয়ে আসছিলো। অভিযানের নেতৃত্ব দেওয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান জানিয়েছেন, উপজেলা স্বাস্থ্য সেবার সমস্যাগুলো নিয়ে বেশ কিছুদিন যাবত অভিযোগ আসছে। সেই প্রেক্ষিতে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ যৌথ ভাবে অভিযান চালিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় সোমবার (১ ডিসেম্বর) রাতে আলহাজ্ব নূর মোহাম্মদ মুন্সী হাসপাতালে অভিযান চালিয়ে ভূয়া চিকিৎসককে আটক করা হয়। সে ওই হাসপাতালে ডা. আমিরুল ইসলাম নামে অপর এক চিকিৎসকের নাম ব্যবহার করে প্রাকটিস করতেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরও বলেন, সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে, ভূয়া চিকিৎসক ফিরোজ হাসপাতালটিতে অনেক জটিল সার্জারি পরিচালনা করতেন। ফলে অনেক মানুষের জীবন ঝূঁকির মধ্যে রয়েছে। তার যে অপরাধ তাতে বড়ধরনের শাস্তি হওয়া উচিৎ। যে কারনে আটককৃতকে মোবাইল কোর্টের আওতায় না নিয়ে নিয়মিত মামলা দায়েরের জন্য থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, এঘটনায় ভূয়া চিকিৎসক ও হাসপাতাল পরিচালকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি আটককৃতকে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
আর. এম মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Theme Customized By BreakingNews