1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গৌরনদীতে মহান বিজয় দিবস পালিত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
সংবাদ শিরনাম :

গৌরনদীতে মহান বিজয় দিবস পালিত

  • প্রকাশিত :প্রকাশিত : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১০৫ 0 বার সংবাদি দেখেছে
19

গৌরনদী প্রতিনিধি

 

নানা আয়োজনের মধ্যদিয়ে বরিশালের গৌরনদীতে মহান বিজয় দিবস পালিত হয়েছে। সোমবার সূর্যদয়ের সাথে সাথে তোপধ্বনির মধ্যদিয়ে দিবসের সূচনা করা হয়। সকাল সাড়ে আটটায় উপজেলা চত্বরে শহীদদের স্মৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রশাসন, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, ছাত্র প্রতিনিধি ও সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের জনতা।

সকাল নয়টায় সরকারী গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলণ ও জাতীয় সংঙ্গীত পরিবেশন শেষে বেলুন উড়িয়ে বিজয় মেলার উদ্বোধণ করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ আবু আবদুল্লাহ খান।

 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন, মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া, হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান, উপজেলা বিএনপি’র আহবায়ক ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, পৌর নাগরিক কমিটির সভাপতি জহুরুল ইসলাম জহির সহ অন্যান্যরা।

 

শেষে বিজয় মেলার ষ্টল পরিদর্শন করা হয়। দুপুরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
আর. এম মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Theme Customized By BreakingNews