1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গৌরনদীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরনাম :

গৌরনদীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

  • প্রকাশিত :প্রকাশিত : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৬৩ 0 বার সংবাদি দেখেছে
17

গৌরনদী প্রতিনিধি // পঞ্চম শ্রেণির স্কুল ছাত্র জয় দত্ত নিহতের জেরে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী তারাকুপি মোহাম্মদ আলী ব্রিজ সংলগ্ন এলাকায় স্পিড ব্রেকার ও জেব্রা ক্রসিং স্থাপনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থী ও এলাকাবাসী। মঙ্গলবার সকালে প্রায় এক ঘন্টা মহাসড়ক অবরোধ থাকায় সড়কের দু’পাশে প্রায় ১ কিলোমিটার এলাকা জুড়ে যানবাহন আটকা পরে চরম ভোগান্তির শিকার হন জনসাধারন। পরবর্তীতে সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা প্রশাসনের পক্ষে নির্বাহী অফিসার মো. আবু আবদুল্লাহ খান ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. রাজিব হোসেনের আশ্বাসে বিক্ষুদ্ধরা অবরোধ তুলে নিলে যানচলাচল স্বাভাবিক হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন রাসেল সন্যামত, তপন দত্ত, শান্ত দত্ত, শিমুল সমদ্দার অন্যান্যরা। প্রতিবাদকারীরা অভিযোগ করেন, সড়কটির এই অংশে সড়ক দুর্ঘটনার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং স্থানীয়দের চলাচলে নিরাপত্তার অভাব দেখা দিয়েছে,প্রতিদিন স্কুল-কলেজে যাওয়া শিক্ষার্থীরা এবং স্থানীয়রা ঝুঁকির মধ্যে পড়ছেন। স্পিড ব্রেকার ও জেব্রা ক্রসিং স্থাপন করলে দুর্ঘটনা কমানোর পাশাপাশি তাদের চলাচল নিরাপদ হবে। উল্লেখ্য, সোমবার সকালে ওই একই স্থানে যাত্রীবাহী বাসের চাপায় পঞ্চম শ্রেণির স্কুল ছাত্র জয় দত্ত নিহত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
আর. এম মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Theme Customized By BreakingNews