1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গৌরনদীতে শীতলা মন্দিরে চুরি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

গৌরনদীতে শীতলা মন্দিরে চুরি

  • প্রকাশিত : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ২৫২ 0 বার সংবাদি দেখেছে

প্রতিনিধি গৌরনদী // সংঘবদ্ধ একদল চোর বরিশালের গৌরনদীতে সার্বজনিন শীতলা মন্দিরের শীতলা প্রতিমার ২টি স্বর্ণের চোখ ও দান বাক্সের টাকা চুরির করে নিয়ে গেছে। এ ঘটনায় শুক্রবার রাতে একটি চুরির মামলা দায়ের করেছে মন্দির কমিটি। শনিবার দুপুরে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। উপজেলার বাটাজোর গ্রামের কবি বাড়ি’র শীতলা মন্দির কমিটির সভাপতি সুধীর দেবনাথ জানান, তাদের শীতলা মন্দিরে প্রতিদিন পুরোহিত শমিরন ব্যানার্জি এবং সেবাইত বলরাম শঙ্খবনিক সকাল-সন্ধ্যা পূজা অর্চনা করে আসছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় মন্দিরের সেবাইত বলরাম শঙ্খবর্নিক সন্ধ্যা বাতি দিয়ে পূজা করে মন্দির তালাবদ্ধ করে বাড়িতে ফিরে যান। শুক্রবার সকালে সেবাইত বলরাম মন্দিরে এসে দেখতে পায়, শীতলা মন্দিরের ২টি কলকলাপসিবল গেট খোলা, শীতলা প্রতিমার স্বর্নের ২টি চোখ নেই ও ২টি দানবাক্সের তালা ভাঙ্গা। তাৎক্ষনিক সেবাইত বলরাম বিষয়টি মন্দির কমিটিকে জানান। গৌরনদী থানার ওসি মোঃ ইউনুস মিয়া জানান, এ ঘটনায় মন্দিরের সভাপতি সুধীর দেবনাথ বাদি হয়ে অজ্ঞাতনামা চোরদের আসামি করে শুক্রবার রাতে থানায় একটি চুরির মামলা দায়ের করেছে। শনিবার দুপুরে গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শারমিন সুলতানা রাখি, মডেল থানার ওসি মোঃ ইউনুস মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews