1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গৌরনদীতে সংবাদ প্রকাশের জের : সাংবাদিকের ওপর বহিস্কৃত নেতার হামলা। - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

গৌরনদীতে সংবাদ প্রকাশের জের : সাংবাদিকের ওপর বহিস্কৃত নেতার হামলা।

  • প্রকাশিত :প্রকাশিত : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৮৯ 0 বার সংবাদি দেখেছে
180

গৌরনদী প্রতিনিধি//সরকারি সম্পত্তির গাছ কাটার সংবাদ প্রকাশের পর দলীয় পদ থেকে বহিস্কারের কারণে ক্ষিপ্ত হয়ে বরিশালের গৌরনদী প্রেসক্লাবের সদস্য ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) উপজেলা শাখার সভাপতি এসএম মিজানের ওপর হামলা চালিয়ে হত্যার হুমকি দেয়া হয়েছে। এ ঘটনার স্থানীয় সংবাদকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

 

শুক্রবার সকালে ঘটনার সাথে জড়িত বহিস্কৃত স্বেচ্ছাসেবক দলের উপজেলা শাখার যুগ্ন সম্পাদক ও তার সহযোগিদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

 

ভুক্তভোগি সাংবাদিক বাংলাদেশের খবর পত্রিকার স্থানীয় প্রতিনিধি এসএম মিজান অভিযোগ করে বলেন, সরকারি সম্পত্তির গাছ কেটে সমালোচনার মুখে স্বেচ্ছাসেবক দলের গৌরনদী শাখার যুগ্ন আহবায়ক সফিকুল ইসলাম রোকনকে কারন দর্শানোর নোটিশ দেয় জেলা স্বেচ্ছাসেবক দল।

 

এনিয়ে “সরকারি গাছ কেটে তদন্তের মুখে স্বেচ্ছাসেবক দল নেতা” শিরোনামে বাংলাদেশের খবর পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। পরবর্তীতে ঘটনার সত্যতা পেয়ে রোকনকে দলীয় পদ থেকে বহিস্কার করা হয়েছে। এরপর থেকেই রোকন ও তার সহযোগিরা আমার ওপর ক্ষিপ্ত ছিলো।

 

তিনি আরও বলেন-গত বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত দশটার দিকে টরকী চৌরাস্তায় বসে বহিস্কৃত স্বেচ্ছাসেবক দল নেতা রোকন ও তার সহযোগিরা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে হামলা চালায়। পরবর্তীতে হামলাকারীরা আমাকে প্রাননাশের হুমকি দিয়ে চলে যায়। হামলাকারীরা সাংবাদিকের ম্যানিব্যাগসহ সাথে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়।

 

অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত সফিকুল ইসলাম রোকন বলেন, হামলা কিংবা কোন হুমকির ঘটনা ঘটেনি। আমার বিরুদ্ধে মিথ্যে তথ্য ছড়ানো হচ্ছে।

 

লিখিত অভিযোগপ্রাপ্তির সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, অভিযোগের তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews