1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গৌরনদীর টরকী বন্দরে হিউম্যান রাইটস’-এর যাত্রা শুরু, উদ্বোধনের পর বৃক্ষরোপণ কর্মসূচি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

গৌরনদীর টরকী বন্দরে হিউম্যান রাইটস’-এর যাত্রা শুরু, উদ্বোধনের পর বৃক্ষরোপণ কর্মসূচি

  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৭ 0 বার সংবাদি দেখেছে

গৌরনদী প্রতিনিধি // বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী টরকি বন্দরে মানবাধিকার সুরক্ষা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার প্রত্যয়ে ‘টরকি হিউম্যান রাইটস’ নামে নতুন একটি মানবাধিকার সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংগঠনটির উদ্বোধন করেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ আবুল হোসেন মিয়া, গৌরনদী উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক শাহাবুব শরীফ, গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন শরীফ, বরিশাল উত্তর জেলা যুবদলের আহবায়ক সদস্য ও ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়।গভর্নিং কমিটি সভাপতি তারিকুল ইসলাম কাফী, বার্থী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. মিজানুর রহমান মিন্টু এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. চুন্নু সরদার, টরকী বন্দর বণিক সমিতির সাধারণ সম্পাদক বদিউজ্জামান চঞ্চল মাঝি। উদ্বোধন শেষে অতিথিরা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এ সময় বক্তারা মানবাধিকার সুরক্ষা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং পরিবেশ সংরক্ষণে সম্মিলিত উদ্যোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews