1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গৌরনদীর সাবেক পৌর মেয়র হারিছুর রহমানের বিচার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :

গৌরনদীর সাবেক পৌর মেয়র হারিছুর রহমানের বিচার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত :প্রকাশিত : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ১০৯ 0 বার সংবাদি দেখেছে
75

গৌরনদী প্রতিনিধি // বরিশালের গৌরনদীর সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হারিছুর রহমানের বিচার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গৌরনদী উপজেলা, পৌর বিএনপির ও অঙ্গসংগঠনের আয়োজনে বৃহস্পতিবার সকালে সরকারি গৌরনদী কলেজ গেট থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে মহাসড়ক সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। শেষে উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাত হান্নান, সিনিয়র যুগ্ম আহবায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শফিকুর রহমান স্বপন, যুগ্ম আহবায়ক শামীম খলিফা, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সায়েদুল আলম সেন্টু খান, পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন বাচ্চু, উপজেলা যুবদলের সদস্য সচিব, ফুয়াদ হোসেন এনি, উপজেলা স্বেচ্ছা সেবকদলেরর আহবায়ক বিপ্লব হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আল আমিন সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা ২৪’র জুলাই ছাত্র জনতার অভুখানের হত্যাকান্ড ও গত ১৪ বছরে গৌরনদীতে রাজনৈতিক সন্ত্রাসের গডফাদার খুনি হারিছুর রহমানের ফাঁসির দাবি জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews