1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গৌরনদী-আগৈলঝাড়ায় ভোটকেন্দ্রভিত্তিক নেতাকর্মীদের সঙ্গে জহির উদ্দিন স্বপনের শুভেচ্ছা বিনিময় - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :
স্কুল ভর্তিতে লটারি বাতিল করা হয়েছে ‘খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম’ মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন, ঈদে যুক্ত হলো রেলবহরে নতুন পরিচয়ে সাংবাদিক বেলাল নারী কর্মীকে ঘিরে মেহেন্দিগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রশাসনিক বিতর্ক যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে: শিক্ষামন্ত্রী

গৌরনদী-আগৈলঝাড়ায় ভোটকেন্দ্রভিত্তিক নেতাকর্মীদের সঙ্গে জহির উদ্দিন স্বপনের শুভেচ্ছা বিনিময়

  • প্রকাশিত :প্রকাশিত : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৭ 0 বার সংবাদি দেখেছে
107

গৌরনদী প্রতিনিধি // ‎গৌরনদী-আগৈলঝাড়া উপজেলার ভোটকেন্দ্রভিত্তিক নেতাকর্মীদের সঙ্গে বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার বিষয়ক মন্ত্রী ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপনের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। ‎ ‎রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় গৌরনদী বাসস্ট্যান্ড অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গৌরনদী উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার তৃণমূল পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। ‎ ‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, জেলা বিএনপির সদস্য এস এম মনিরুজ্জামান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শফিকুর রহমান শরীফ স্বপন, সাবেক আহ্বায়ক জাকির শরীফ, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান খোকন ও জাকির হোসেন রাজা। ‎ ‎এছাড়া জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইয়েদুল আলম খান সেন্টু, উপজেলা যুবদলের সদস্য সচিব মনির আকন, পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন বাচ্চু, সদস্য সচিব গোলাম মাহাতাব, যুবদল নেতা রিয়াজ ভূইয়া ও সিরাজ সরদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল গোমস্তা এবং সদস্য সচিব আলামিনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ‎ ‎প্রধান অতিথির বক্তব্যে এম জহির উদ্দিন স্বপন বলেন, তৃণমূলের নেতাকর্মীরাই দলের প্রাণশক্তি। সংগঠনকে শক্তিশালী করতে ভোটকেন্দ্রভিত্তিক কমিটিগুলোকে আরও সক্রিয় ও সুসংগঠিত করতে হবে। তিনি বলেন, জনগণের আস্থা অর্জন ও গণতান্ত্রিক ধারাকে সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ‎ ‎অনুষ্ঠানে বক্তারা দলীয় ঐক্য সুদৃঢ় করা, সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার ওপর গুরুত্বারোপ করেন। ‎ ‎প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews