গৌরনদী প্রতিনিধি // বরিশালের গৌরনদী উপজেলা আইন – শৃঙ্খলার কমিটির মাসিক সভা বৃহস্পতিবার সকালে উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় উপস্থিত ছিলেন গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুর রহমান,গৌরনদী মডেল থানার উপপরিদর্শক খলিলুর রহমান, গৌরনদী নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহিরুল ইসলাম,গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান, নলচিড়া ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা, সরিকল ইউপি চেয়ারম্যান ফারুক মোল্লা,বাটাজোর ইউপি চেয়ারম্যান আবদুল রব হাওলাদার, উপজেলা মানবাধিকার ইউনিটির সভাপতি সাংবাদিক আবদুছ ছালেক মামুন,উপজেলা রিপোটার্স ইউনিটির সভাপতি মোঃ লিটন খান,গৌরনদী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম জুলফিকার, উপজেলা বিআরডিবি এর চেয়ারম্যান মোঃ সোহানুর রহমান সোহাগ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল জলিল,উপজেলা প্রকৌশলী অহিদুর রহমান,আইসিটি অফিসার বিপ্লব চন্দ্র দেবনাথ, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভিন,সমবায় অফিসার আফসানা শাখী,উপজেলা জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম,তথ্যসেবা কর্মকর্তা শিল্পী,সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক রোকনুজ্জামান পনির সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।