1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গৌরনদী প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি জহুরুল ইসলাম জহিরকে ফুলেল শুভেচ্ছা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

গৌরনদী প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি জহুরুল ইসলাম জহিরকে ফুলেল শুভেচ্ছা

  • প্রকাশিত :প্রকাশিত : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৪৮ 0 বার সংবাদি দেখেছে
58

গৌরনদী প্রতিনিধি // ‎গৌরনদী প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহিরকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন প্রেসক্লাবের নবিন সদস্যরা। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ১০টায় গৌরনদী বাস ষ্টান্ডের জহুরুল ইসলাম জহির এর নিজ বাস ভবনে (অন্যন্যা ভবন) এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এছাড়া একই দিনে গৌরনদী বন্দর শাখা সোনালী ব্যাংকের ম্যানেজার নিপেন্দ্র নাথ মন্ডলের নেতৃত্বে ব্যাংক কর্মকর্তারা কার্যকরী কমিটির ৭ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান। ‎‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সদস্য মো. আনিসুর রহমান, আবু সাঈদ, মো. শমীম মীর, সোলায়মান তুহিন, পলাশ তালুকদার, রুপা খানম, ‎কে এম জুয়েল, মো. রাশেদ, মো. সোহেল প্রমুখ। ‎শুভেচ্ছা গ্রহণ করে সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির তাঁর বক্তব্যে বলেন,‎“গৌরনদী প্রেসক্লাব শুধু একটি সংগঠন নয়, এটি সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানো সাংবাদিকদের একটি ঐতিহ্যবাহী প্ল্যাটফর্ম। এই প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পাওয়া আমার জন্য সম্মানের পাশাপাশি বড় দায়বদ্ধতার বিষয়। আপনাদের সহযোগিতা ও ঐক্যের মাধ্যমেই আমরা বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতাকে আরও শক্তিশালী করতে পারবো।”‎তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে পেশাদারিত্ব, শিষ্টাচার ও পারস্পরিক সম্মান বজায় রেখে কাজ করলে গৌরনদী প্রেসক্লাব সাংবাদিক সমাজে একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে আরও সুদৃঢ় অবস্থান তৈরি করবে। সকল সদস্যের মতামতকে গুরুত্ব দিয়ে, ঐক্যবদ্ধভাবে কাজ করাই হবে আমাদের মূল লক্ষ্য।”‎অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শেষ হয় এবং উপস্থিত সদস্যরা নবনির্বাচিত সভাপতির নেতৃত্বে প্রেসক্লাবের ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
আর. এম মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Theme Customized By BreakingNews