1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গৌরনদী রহমানিয়া কুরআন ক্যাডেট মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠান - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

গৌরনদী রহমানিয়া কুরআন ক্যাডেট মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠান

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৮ 0 বার সংবাদি দেখেছে

গৌরনদী প্রতিনিধি // গৌরনদী রহমানিয়া হিফজুল কুরআন ক্যাডেট মাদ্রাসার শিক্ষার্থীদের শবক প্রদান অনুষ্ঠান বৃহস্পতিবার বিকেলে উত্তর বিজয়পুরস্থ মাদ্রাসা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মাদ্রাসার প্রধান মুহতামিম মোঃ হাদিউজ্জামান তানভীরের সভাপতিত্বে সবক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি, বিআরডিবি সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির। প্রধান বক্তা ছিলেন গৌরনদী বন্দর জামে মসজিদের পেশ ইমাম মুফতি আব্দুল হাকিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর জামাতের আমির মোঃ হাফিজুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি আসাদুজ্জামান রিপন, সাবেক সম্পাদক এম আলম, সাংবাদিক এস এম মোশারফ হোসেন, মোহাম্মদ লিটন খান, বিএম বেলাল হোসেন, নাসির উদ্দিন, মেহেদী হাসান। আলোচনা ও সবক প্রদান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার প্রধান মোহতামিম মোঃ হাদিউজ্জামান তানভীর।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews