1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গৌরনদী শিশু একাডেমির ২য় রাউন্ডে রবীন্দ্র সংগীত প্রতিযোগিতা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

গৌরনদী শিশু একাডেমির ২য় রাউন্ডে রবীন্দ্র সংগীত প্রতিযোগিতা

  • প্রকাশিত : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ১০৮ 0 বার সংবাদি দেখেছে

গৌরনদী প্রতিনিধি।।

বরিশালের গৌরনদী শিশু একাডেমির উদ্যোগে সাংস্কৃতিক  প্রতিযোগিতার ২য় রাউন্ড অনুষ্ঠিত হয়েছে।

 

গৌরনদী শিশু একাডেমী’র  প্রতিষ্ঠাতা সাংস্কৃতিক ব্যক্তিত্ব স্বর্গীয় বাবু মানিক লাল সাহার ৮৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে রবীন্দ্র সংগীত প্রতিযোগিতা গৌরনদী  শিশু একাডেমির উদ্যোগে ১৯ জুন শুক্রবার সকালে গৌরনদী উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়। উক্ত সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহীম।

 

গৌরনদী শিশু একাডেমীর পরিচালক বাবুল সোমের  সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জুলফিকার,সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাংবাদিক আমিন মোল্লা, মানবাধিকার কর্মি ও সাংবাদিক আবদুছ ছালেক মামুন,সাংস্কৃতিক  ব্যক্তিত্ব সাংবাদিক পলাশ তালুকদার,বিচারক ও মাহিলাড়া ডিগ্রী কলেজের প্রভাষক জিন্নাত জাহান খান, বিচারক ডলি বনিক প্রমূখ।অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন পালরদী মডেল স্কুল এন্ড কলেজের প্রভাষক সাংস্কৃতিক ব্যক্তিত্ব  রাজারাম সাহা। অনুষ্ঠানে শিশু একাডেমির শিক্ষার্থী শিল্পী নাট্যকার সহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ২য় রাউন্ড রবীন্দ্র সংগীত প্রতিযোগীতায় শিক্ষার্থীরা ৬ টি গ্রুপে প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। আয়োজকরা জানান আগামী শুক্রবার ৩য় রাউন্ডে নজরুল সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews