
গৌরনদী প্রতিনিধি // গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গৌরনদী শিশু একাডেমি পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ ইব্রাহিম।
পরিদর্শন উপলক্ষে গতকাল একাডেমির পরিচালক বাবুল সোম-এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় শিশু একাডেমির প্রতিষ্ঠাতা মানিক লাল সাহার জীবন ও কর্ম, প্রতিষ্ঠানের স্বর্ণপদক অর্জন এবং বারবার বিভাগীয় পর্যায়ে সেরা হওয়ার গৌরবোজ্জ্বল ঐতিহ্য নিয়ে আলোচনা করা হয়।
আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইব্রাহিম, ঐতিহ্যবাহী গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, শিশু একাডেমির পরিচালক ওস্তাদ বাবুল সোম এবং পালরদী মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক রাজা রাম সাহা, গৌরনদী প্রেসক্লাবের সদস্য সাংবাদিক পলাশ তালুকদার, নৃত্য প্রশিক্ষক সানি বিপ্লব, চিত্রাংকন প্রশিক্ষক পলাশ মজুমদার, তবলা প্রশিক্ষক সুজয় দাস, আবৃত্তি প্রশিক্ষক সন্দীপন হালদার সবুজ, গিটার প্রশিক্ষক দীপা সাহা, আধুনিক নৃত্য প্রশিক্ষক গৌতম হালদার প্রমূখ।
বক্তারা বলেন, গৌরনদী শিশু একাডেমি দীর্ঘদিন ধরে শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এ ধরনের প্রতিষ্ঠান সমাজ গঠনে অনন্য ভূমিকা পালন করে।
সভা শেষে শিক্ষক ও শিক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্য কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।