1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গ্রামে গ্রামে রাতভর ডাকাত আতঙ্ক, মসজিদে মসজিদে মাইকিং - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

গ্রামে গ্রামে রাতভর ডাকাত আতঙ্ক, মসজিদে মসজিদে মাইকিং

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৮ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: চাঁদপুরের তিন উপজেলায় রাতভর ডাকাত আতঙ্কে মসজিদে মসজিদে মাইকিং করা হয়েছে। তবে কোথাও ডাকাতির কোন তথ্য পাওয়া যায়নি। বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত ১২টার পর থেকে জেলার কচুয়া, হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলায় ডাকাত ঢুকেছে সবাইকে সর্তক করে মসজিদে মসজিদে মাইকিং করা হয়।

 

এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও সবাই গ্রামে ডাকাত ঢুকেছে বলে পোস্ট করেছে। তবে পুলিশ বলছে, সবই গুজব। কোথায় কখন ডাকাত ঢুকেছে সেটাও স্পষ্ট কেউ বলতে পারছেন না।

 

কচুয়া উপজেলার বাসিন্দা আরিফ হোসেন শান্ত জানান, শুধু ডাকাত ডাকাত কইতেছে কিন্তু কোন জায়গায় কোন ডাকাত ধরা পড়ে না। সব গুজব। শাহরাস্তি উপজেলা থেকে কেউ কেউ ফেসবুকে লিখেছেন, শাহরাস্তিতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। আতঙ্কিত না হয়ে পুলিশকে সহযোগিতা করার অনুরোধ। অপরিচিত কাউকে দেখলে অবগত করুন সংশ্লিষ্ট থানাকে।

 

ওই উপজেলার খিলাবাজার, বিজয়পুর, দেবকরা, মালোরা, নাহারা, পাথৈর, হোসেনপুর, গ্রামে মাইকিং করা হয়েছে। এছাড়া হাজীগঞ্জ উপজেলার বলিয়া, বেলঘর, লাওকোরা, টংগীরপাড়, হাড়িয়াইন, হাটিলা, গন্ধর্ব্যপুর ও কচুয়া উপজেলার আকানিয়া-নাছিরপুরসহ একাধিক গ্রামের মসজিদগুলোতে মাইকিং করা হয়েছে। তবে মাইকিং করে মসজিদ কর্তৃপক্ষ পাশের গ্রামে ডাকাত ঢুকেছে, সবাই সর্তক থাকার আহ্বান জানান।

 

এদিকে সামাজিক যোগযোগ মাধ্যমে একজন দাবি করেন, কচুয়া উপজেলার সাচার হাতিরবন্দ গ্রামে মঙ্গলবার ডাকাতি হইছে। তাদের নগদ ৪ লাখ টাকা ও স্বর্ণ নিয়ে গেছে।

 

তবে কচুয়া থানা অফিসার ইনচার্জ এমএ হালিম রাতেই তার ফেসবুকে লিখেছেন, কচুয়ায় কোথাও কোন ডাকাতির ঘটনার সংবাদ পাওয়া যায় নাই। তবে শীতকালে সবাই সতর্ক থাকবেন। এলাকায় নিজেরা পাহারার ব্যবস্থা করতে পারেন। কচুয়া থানা পুলিশ সব সময়ই পাশে আছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews