1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গ্রেপ্তার মিশু যুব মহিলা লীগ থেকে বহিষ্কার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রাজাপুরের শুক্তাগড়ে চেয়ারম্যান পদে বিএনপি নেতার দোয়া প্রার্থী,ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ গাজীপুর থেকে এসে কাজিরহাটে স্বামীর বাড়িতে মর্যাদা পেতে স্ত্রীর অনশন পালন। মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় আমিনুল ইসলাম শিপন মিয়া। ডেঙ্গুতে আজও ৮ জনের মৃত্যু বরিশালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন বরিশাল কোতোয়ালি পুলিশের অভিযানে  ৪০ দিনে ৫ শতাধিক গ্রেফতার  বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা সৌদির নজরদারি এয়ারক্রাফট ভূপাতিত করল হুথিরা আমি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম: শাকিব খান গাজীপুরে ১৩ পোশাক কারখানা বন্ধ

গ্রেপ্তার মিশু যুব মহিলা লীগ থেকে বহিষ্কার

  • প্রকাশিত : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ১৮৬ 0 বার সংবাদি দেখেছে

সাভার প্রতিনিধি // ঢাকার সাভারে এক কিশোরীকে বিবস্ত্র করে ছবি তুলে অনৈতিক কাজে বাধ্য করার চেষ্টাসহ নানা অভিযোগে গ্রেপ্তার যুব মহিলা লীগের নেত্রী মেহনাজ মিশুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার রাতে যুব মহিলা লীগের সভাপতি আলেয়া সারওয়ার ডেইজী ও সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

একই অভিযোগে গতকাল ভুক্তভোগী ওই কিশোরীর মা সাভার মডেল থানায় মামলা করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে বিষয়টি পরিণত হয় টক অব দ্য টাউনে। সোশ্যাল মিডিয়ায় বেরিয়ে আসতে থাকে তার নানা অপকর্মের তথ্য।

মিশু ঢাকা জেলা যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হলেও নিজেকে ঢাকা জেলা যুব মহিলা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দিতেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুব মহিলা লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ঢাকা জেলা শাখার ভারপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক মেহেনাজ তাবাচ্ছুম মিশুকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হলো।

মেহেনাজ মিশু যুব মহিলা লীগের পদে থাকলেও তাকে প্রথমে চেনেন না বলে দাবি করেছিলেন সভাপতি আলেয়া সারওয়ার ডেইজী।

এ বিষয়ে ডেইজী বলেন, নাজমা আক্তারের সময় এ মেয়েটিকে দায়িত্ব দেয়া হয়। আমি তাকে আগে চিনতাম না। অভিযোগ পাওয়ার পর আমি খোঁজখবর নেয়ার চেষ্টা করেছি। তার অপকর্মের কারণে সংগঠনের ইমেজ ক্ষুণ্ণ হয়েছে। থানায় মামলার কপি পেয়েই তাকে সাময়িক বহিষ্কার করেছি। অভিযোগ প্রমাণিত হলে স্থায়ী বহিষ্কার করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews