1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ঘূর্ণিঝড় রিমালের ক্ষতিগ্রস্তদের পাশে মোগ সুন্দর বরিশাল (মোরা ব্যাবাক্কে বরিশাইল্লা) ফেসবুক গ্রুপ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

ঘূর্ণিঝড় রিমালের ক্ষতিগ্রস্তদের পাশে মোগ সুন্দর বরিশাল (মোরা ব্যাবাক্কে বরিশাইল্লা) ফেসবুক গ্রুপ

  • প্রকাশিত : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ২১৭ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // ভয়াবহ ঘূর্ণিঝড় রিমালের ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে বরিশালের সর্ববৃহৎ আঞ্চলিক গ্রুপ মোগ সুন্দার বরিশাল(মোরা ব্যাবাক্কে বরিশাইল্লা) তথা অঙ্গীকার (সমন্বিত আর্থসামাজিক উন্নয়ন প্রকল্প)।

গতকাল মঙ্গলবার ০৪ জুন গ্রুপটির এডমিন সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে পাওয়া অনুদান থেকে ১ম ধাপে মোট ১২৭ টি পরিবার কে খাদ্য সামগ্রী উপহার দেওয়া হয়।

এ পটুয়াখালীর রাঙ্গাবালী তে ১১৫ টি পরিবার,পিরোজপুরের কাউখালিতে ৫ টি পরিবার,
বরিশালের সাহেবের হাটে ৪টি পরিবার ও ঝালকাঠির কৃষ্ণকাঠি ৩ টি পরিবারকে খাদ্য সামগ্রী উপহার দেওয়া হয়

খাদ্য সামগ্রী উপহার বিতরণের সময় গ্রুপের এডমিন শাকিল আহসান,, সজিব হোসেন,,সঞ্জীব গুহ, এবং উক্ত এলাকার শুভাকাঙ্ক্ষীগণ উপস্থিত ছিলেন।

উপহার দেওয়া খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, পিয়াজ, তেল,লবন, সাবান, ইত্যাদি।

No description available.

সংগঠনটির প্রধান মোঃ আসলামের সাথে কথা বলে জানা যায়,তারা তাদের এ উপহার বিতরণ কর্মসূচি চলমান রাখবেন, তারা একেবারে হতদরিদ্র অসহায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। যদিও তাদেরও চেষ্টা খুবই সামান্য তারপরও তারা তাদের এই কর্মসূচি অব্যাহত রাখবেন।

এরই সাথে সংগঠনের অন্যান্য দায়িত্বশীলদের সঙ্গে কথা বলে জানা যায় তারা আগামীতে সকল ধরনের দুর্যোগ মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য অনুরোধ করেছেন।

No description available.

যারা অর্থ, সময় ও শ্রম দিয়ে সহায়তা করেছেন সকলের প্রতি সংগঠনটি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews