1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
চরফ্যাশনে বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

চরফ্যাশনে বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার

  • প্রকাশিত : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ৪৫০ 0 বার সংবাদি দেখেছে

লালমোহন (ভোলা) প্রতিনিধি // ভোলার চরফ্যাশনে ২০ কেজি ওজনের একটি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করেছে কোস্টগার্ড সদস্যরা। শুক্রবার দুপুরে উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের চরকচ্ছপিয়া খাল এলাকায় জেলেদের ট্রলারে তল্লাশি চালিয়ে এ কচ্ছপটি উদ্ধার করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের বিসিজি আউটপোস্ট চরমানিকার কন্টিনজেন্ট কমাণ্ডার মো. হামিদুল হক জানান, শুক্রবার দুপুরের দিকে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে অভিযান শেষে গোপন সংবাদে জানতে পারি চরকচ্ছপিয়া এলাকায় জেলেদের ট্রলারে বিরল প্রজাতির একটি কচ্ছপ রয়েছে। পরে ওই ট্রলারে তল্লাশি চালিয়ে কচ্ছপটি উদ্ধার করি। তখন ট্রলারে কাউকে পাওয়া যায়নি।

এরপর কচ্ছপটি চরমানিকা বিটের বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। এব্যাপারে চরমানিকা বিটের বন কর্মকর্তা মো. আবুল কাশেম জানান, কোস্টগার্ড বিরল প্রজাতির একটি সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করেছে।

পরে আমরা শুক্রবার বিকালেই ওই কচ্ছপটি চরমানিকা বিটের আওতাধীন চর ইসালাম সংলগ্ন নদীতে অবমুক্ত করে দেই। এই কচ্ছপটির আনুমানিক বাজার মূল্য রয়েছে ২০ হাজার টাকা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews