1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
চাঁদপুর-কুমিল্লা সড়কের দুই শতাধিক দোকান উচ্ছেদ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :
স্কুল ভর্তিতে লটারি বাতিল করা হয়েছে ‘খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম’ মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন, ঈদে যুক্ত হলো রেলবহরে নতুন পরিচয়ে সাংবাদিক বেলাল নারী কর্মীকে ঘিরে মেহেন্দিগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রশাসনিক বিতর্ক যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে: শিক্ষামন্ত্রী

চাঁদপুর-কুমিল্লা সড়কের দুই শতাধিক দোকান উচ্ছেদ

  • প্রকাশিত :প্রকাশিত : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ৮১ 0 বার সংবাদি দেখেছে
41

চাঁদপুরে সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ দুই শতাধিক দোকান উচ্ছেদ করেছে সড়ক বিভাগ। শনিবার (২৬ এপ্রিল) সকাল থেকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের বাবুরহাট এলাকায় এ উচ্ছেদ অভিযান চলে।

অভিযানে প্রধান সড়কের দুই পাশের ফুটপাত দখলমুক্ত করতে অবৈধ দোকান, টিনের ঘর, টিনের বেড়াসহ পাকা দালানের বর্ধিত অংশ ভেঙে ফেলা হয়। অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, পুলিশ ও সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চাঁদপুর-কুমিল্লা সড়কের দুই শতাধিক দোকান উচ্ছেদ

এদিকে অভিযান চালানোর আগে সর্বসাধারণের অবগতির জন্য মৌখিকভাবে জানানো হয়েছে বলে জানিয়েছে সড়ক বিভাগ। যদিও উচ্ছেদ অভিযান প্রসঙ্গে সরাসরি কোনো বক্তব্য দিতে রাজি হয়নি সড়ক বিভাগের কোনো কর্মকর্তা।

অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন, হঠাৎ সড়ক বিভাগের কোনো নোটিশ ছাড়া এমন উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যবসায়ীরা। মালামাল অন্যত্র সরিয়ে ফেলার সময় লাখ লাখ টাকার ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

চাঁদপুর-কুমিল্লা সড়কের দুই শতাধিক দোকান উচ্ছেদ

হোটেল ব্যবসায়ী মোস্তফা পাটোয়ারী ও মমিন পাটোয়ারী বলেন, উচ্ছেদ করবে ভালো কথা কিন্তু কোনো নোটিশ ছাড়া সাতসকালে আমাদের দোকানপাট ভাঙচুর করে গেলো। আমাদের মালামাল প্রচুর ক্ষতি হয়েছে। এক সারিতেই ৫০টির বেশি দোকান আছে। এখানে হাজারো মানুষের আয়ের উৎস। এখন আমাদের পথে বসতে হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews