1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
চাঁদে বন্যায় ৩৪০ জনের মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
সংবাদ শিরনাম :
স্কুল ভর্তিতে লটারি বাতিল করা হয়েছে ‘খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম’ মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন, ঈদে যুক্ত হলো রেলবহরে নতুন পরিচয়ে সাংবাদিক বেলাল নারী কর্মীকে ঘিরে মেহেন্দিগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রশাসনিক বিতর্ক যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে: শিক্ষামন্ত্রী

চাঁদে বন্যায় ৩৪০ জনের মৃত্যু

  • প্রকাশিত :প্রকাশিত : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪০ 0 বার সংবাদি দেখেছে
41

আন্তর্জাতিক ডেস্ক // ভারী বৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় আফ্রিকা মহাদেশের দেশ চাঁদে (Chad) ৩শ ৪০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ৬৪ হাজারে। তবে চাঁদের কর্তৃপক্ষ জানাচ্ছে, এ সংখ্যা এখন ১৫ লাখ। সেখানে প্রচণ্ড খাদ্য সংকট শুরু হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) আজার নিউজ এ খবর জানায়।

জাতিসংঘের অফিস ফর দ্য কো-অর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স (ওসিএইচএ)-এর বরাত দিয়ে খবরে বলা হয়, আফ্রিকার দেশ চাঁদে মৌসুমী ভারী বৃষ্টির ফলে সৃষ্ট তীব্র বন্যায় ইতোমধ্যে ৩শ ৪০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ৯ লাখ ৬৪ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

বন্যার পর চাঁদে এখন প্রচণ্ড খাদ্য সংকট শুরু হয়েছে। ওসিএইচএ জানায়, ৩৪ লাখ মানুষ অনাহারের মুখোমুখি। এর আগে চাঁদে এত খাদ্যাভাব দেখা দেয়নি।

ওসিএইচএ আরও জানায়, ইতোমধ্যে জাতিসংঘ থেকে ত্রাণ হিসেবে ৫ মিলিয়ন ডলার থেকে বাড়িয়ে ৮ মিলিয়ন ডলার দেয়া হয়েছে।

চাঁদের প্রকৃত নাম দ্য রিপাবলিক অব চাঁদ। চাঁদের রাজধানীর নাম ন’ডিজামেনা। এটি উত্তর ও মধ্য আফ্রিকার মধ্যে অবস্থিত। দেশটির উত্তরে লিবিয়া, পূর্বদিকে সুদান।

চাঁদের জাতীয় ভাষা আরবি এবং ফ্রেঞ্চ। এখানে ২ শতাধিক উপজাতীয় গোষ্ঠী বাস করে। এদেশের জনসংখ্যার ৫৫.১ শতাংশ ইসলাম ধর্মাবলম্বী এবং ৪১.১ শতাংশ খ্রিস্টান। এর মোট জনসংখ্যা ২ কোটি ৪৩ লাখ ৬ হাজার ৪শ ৯৭।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews