1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সরকারের ডাক পেলে মাঠে নামবে বিরোধী দলও - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

সরকারের ডাক পেলে মাঠে নামবে বিরোধী দলও

  • প্রকাশিত : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ২০ 0 বার সংবাদি দেখেছে
শিমুল বারী // ক্ষমতাচ্যুত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণায় দলটির নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে চলছে। গত ১০ নভেম্বর গোপালগঞ্জে বিএনপির কার্যালয়, দলটির নেতাকর্মীদের বাড়িঘর ও জুলাই স্মৃতিস্তম্ভে হামলা-ভাঙচুরসহ দিনভর তা-ব চালায় আওয়ামী লীগ। দেশে গত কয়েক দিনে চোরাগোপ্তা হামলা চালিয়ে রাজধানী ঢাকাসহ সারাদেশে অর্ধ-শতাধিক যানবাহনে অগ্নিসংযোগ, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরির চেষ্টা চালায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। কিন্তু যৌথবাহিনীর কৌশলগত অভিযানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও গোপালগঞ্জে এখনও উত্তপ্ত।

এই অবস্থায় গোয়েন্দা সূত্র বলছে, বিদেশে অবস্থান করে দেশের সব প্রান্তে কমিটি গঠনের মাধ্যমে বিভিন্ন সরকারি অফিস বা ভবনে নাশকতার পরিকল্পনা করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। সে ধরনের পরিস্থিতি যাতে তৈরি না হয় সে জন্য ক্ষমতাসীন দল বিএনপি ও তার সরকারের সার্বিক প্রস্তুতি রয়েছে বলে সরকারের তরফ থেকে জানানো হয়েছে। নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে জাতীয় সংসদ ও রাজপথের বিরোধী দল সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। সরকার ডাকলে তারা তাতে সাড়া দেবে। তবে, তাদের কিছু শর্তও রয়েছে।

তাদের বক্তব্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। সরকার এককভাবে পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হলে কিংবা জাতীয় স্বার্থে সহযোগিতা চাইলে তারা মাঠে নামতে প্রস্তুত। এ জন্য জাতীয় সংসদে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে বিরোধী দলের সহযোগিতা চাওয়ার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জামায়াতসহ ১১ দলীয় জোটও বলছে, সরকার ব্যর্থ হলে জনগণের নিরাপত্তায় তারা বসে থাকবে না। তবে রাজনৈতিক ঐক্যের প্রশ্নে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নসহ কয়েকটি বিষয়ে দলগুলোর শর্ত রয়েছে। অন্যদিকে আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের বিরোধিতা এবং দলটির অপরাধের বিচার নিশ্চিত করার প্রশ্নে দলগুলোর মধ্যে অভিন্ন অবস্থানের ইঙ্গিত মিলছে। ফলে আওয়ামী লীগের সাম্প্রতিক তৎপরতা মোকাবিলায় বিরোধী দলগুলো শেষ পর্যন্ত কীভাবে এবং কোন প্রক্রিয়ায় মাঠে নামবে, তা অনেকটাই নির্ভর করছে সরকারের উদ্যোগ ও প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক আহ্বানের ওপর।

গত সোমবার এক অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তা-বের প্রতি ইঙ্গিত করে বলেন, দেশে আর কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান হবে না।

গতকাল রাজশাহীতে এক অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ গোপনে পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিয়ে নাশকতা চালাচ্ছে। গাড়িতে আগুন দিচ্ছে, গার্মেন্টস খাতে অস্থিরতা করছে। তাদের মালিকানাধীন গার্মেন্টসে তারা শ্রমিকদের ঢুকতে দিচ্ছে না। তিনি বলেন, দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে তারা নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। এটা সফল হবে না, প্রতিদিন তারা গ্রেপ্তার হচ্ছে। পতিত হাসিনার দ- হয়েছে, সে কোনোভাবে ফিরে এলে তার দ- কার্যকর করা হবে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ আমাদের সময়কে বলেন, দৃশ্যমান কিছু করব, সরকার তো সে সুযোগটা দিচ্ছে না। জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, বিচার দৃশ্যমান হলে ঐক্যের ভিত্তি তৈরি হতো। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ সরকারের কাজ উল্লেখ করে সরকার সহযোগিতা চাইলে বা ব্যর্থ হলে জাতীয় স্বার্থে মাঠে থাকবে জামায়াত। তিনি বলেন, সরকার এ জায়গায় নীরব ভূমিকা পালন করছে অনেকটা। ফোর্স মোতায়েন করে যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার ছিল, এক্ষেত্রে সরকার যথেষ্ট পদক্ষেপ নিয়েছে বলে মনে হয় না। আওয়ামী লীগ প্রশ্নে জামায়াতের অবস্থান অস্পষ্ট, এমন অভিযোগের প্রশ্নে তিনি বলেন, সরকারই বরং আঁতাত করেছে পতিতদের সঙ্গে। তার মতে, সরকার বরং দায় এড়ানোর জন্য উল্টো জামায়াতের দিকে আঙুল তোলে। এই আওয়ামী লীগের হাতে আমাদের পাঁচজন নেতার ফাঁসি হয়েছে, অসংখ্য নেতা জেলবন্দি হয়ে মারা গেছে। হামলা-মামলার শিকার হয়েছে। আন্দোলন করতে গিয়ে জীবন দিয়েছে। সেই দল আওয়ামী লীগের সঙ্গে জামায়াত আঁতাত করবে, এটা পাগলের প্রলাপ ছাড়া আর কিছু নয়।

১১ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ প্রতিবেদককে বলেন, ঢাকাসহ দেশের সব শাখাকে বলা হয়েছে, কোথাও যদি কোনো ফ্যাসিবাদী চক্র রাষ্ট্র, আইনি কর্তৃত্বকে চ্যালেঞ্জ করে, তাকে আমরা মোটেও কোনো ছাড় দেব না। সরকার ব্যর্থ হলে জনগণের নিরাপত্তার প্রশ্নে জামায়াত কোনো আপস করবে না। যখন আমরা দেখব যে সরকারের আর কোনো গতি-উপায় নাই বা তারা পারছেন না; তখন আমরা জনগণের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনে নামব। আমাদের জোটের নেতা জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, প্রয়োজনে কর্মসূচি নিবে। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সহিংসতা ও নাশকতা প্রশ্নে ঐকমত্য জরুরি। যদিও সেই ঐক্য প্রশ্নে দলটির এখনও শর্ত; গণভোটের রায় বাস্তবায়ন। তারা মনে করেন, প্রধানমন্ত্রী যদি সংসদে পতিত সরকার ঠেকাতে আহ্বান না জানান, তাহলে বর্তমান পরিস্থিতিকে সরকার ও আওয়ামী লীগের সমস্যা হিসেবেই বিবেচনা করবে বিরোধী দল।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ও যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার আমাদের সময়কে বলেন, দেশের বর্তমান পরিস্থিতি মোকাবিলায় বিরোধী দলের কাছ থেকে যথাযথ সহযোগিতা পেতে হলে প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে সহযোগিতা চাইতে হবে। প্রধানমন্ত্রীকে সংসদে বলতে হবে, সরকার একা এই পরিস্থিতি মোকাবিলা করতে পারছে না, এ জন্য বিরোধী দলের সহযোগিতা প্রয়োজন। তাহলে বিরোধী দল অবশ্যই সহযোগিতা করবে। তিনি বলেন, আওয়ামী লীগের প্রতি সরকারের নমনীয়তা ও আপসকামিতার মূল্য শুধু সরকারকে নয়, পুরো দেশের মানুষকে দিতে হচ্ছে। আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের সুযোগ দেওয়া হলে তার পরিণতি ভয়াবহ হতে পারে। বিভিন্ন স্থানে হামলা, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনাগুলো তারই প্রতিফলন।

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না আমাদের সময়কে বলেন, শেখ হাসিনা ফিরবে না। এটা তাদের সমর্থকদের মনে রেখে কাজকর্ম করা উচিত। গোপালগঞ্জে তা-ব নিয়ে যারা মনে করছেন সবকিছু উল্টে যাচ্ছে, আগামী দু’এক মাসের মধ্যে তা চোখে আঙুল দিয়ে দেখানো যাবে। পুরো দেশ একসঙ্গে থাকতে হবে। এই সময়ে পুরো জাতির ঐক্য দরকার।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আমাদের সময়কে বলেন, কোনো ধরনের ক্ষমা প্রার্থনা, অনুশোচনা বা দায় স্বীকার ছাড়া আওয়ামী লীগের রাজনৈতিকভাবে ফিরে আসার সুযোগ নেই। তিনি বলেন, আওয়ামী লীগ যেভাবে ফেরার চেষ্টা করছে, তাতে রাজনৈতিকভাবে ফিরতে গেলে তাদের রাজনৈতিক ভাষায় কথা বলতে হবে। কিন্তু গত আড়াই বছরে মুক্তিযুদ্ধের পর সবচেয়ে বড় হত্যাকা-ের ঘটনায় তাদের পক্ষ থেকে কোনো ক্ষমা নেই, অনুশোচনা নেই, এমনকি দায় স্বীকারও নেই। উল্টো তারা তাদের সব দুষ্কর্মকে নানাভাবে জায়েজ করার চেষ্টা করছে। এভাবে রাজনৈতিকভাবে ফেরা সম্ভব নয়।

বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু আমাদের সময়কে বলেন, শেখ হাসিনা ডিসেম্বরে ফিরবেন- এই ঘোষণা দিয়ে গোপালগঞ্জসহ সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস ও উসকানিমূলক কর্মকা- চালানো হচ্ছে। তবে বিএনপি ও জামায়াতসহ জুলাইয়ের সব পক্ষ আওয়ামী লীগের এসব সন্ত্রাসবাদী কর্মকা-ের বিপক্ষে যার যার চিন্তা অনুযায়ী রাজনৈতিক অবস্থান নিচ্ছে। ডিসেম্বর যতই কাছে আসবে, এই অবস্থান আরও সংহত হবে বলে আমার ধারণা। মঞ্জু বলেন, প্রশাসন নৈরাজ্য নিয়ন্ত্রণে ব্যর্থ হলে রাজনৈতিক পক্ষগুলো এক হয়ে আবার আগস্টের মতো ঐক্যবদ্ধ হয়ে যেতে পারে। শেখ হাসিনা দেশে ফিরলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণে এই ঐক্যবদ্ধ প্রয়াস আরও শক্তিশালী চাপ তৈরি করবে তার বিশ্বাস।

বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রাব্বানী আমাদের সময়কে বলেন, আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে জায়গা করে দেওয়ার ক্ষেত্রে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বন্ধ রাখা এবং দলটির অপরাধের বিচার নিশ্চিত করতে হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews