1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
চার ঘণ্টা করে ট্রাফিকের দায়িত্বে থাকবেন শিক্ষার্থীরা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

চার ঘণ্টা করে ট্রাফিকের দায়িত্বে থাকবেন শিক্ষার্থীরা

  • প্রকাশিত : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ২৪১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // পার্ট টাইম হিসেবে শিক্ষার্থীরা চার ঘণ্টা করে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার (৩০ অক্টোবর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন তিনি।

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ছাত্রদের আগামীর বাংলাদেশ বিনির্মাণে এখন থেকেই প্রস্তুত করা হচ্ছে। ইতোমধ্যে এক হাজার যুবককে নিয়ে ট্রাফিক সচেতনতামূলক কোর্স করানো হয়েছে। ৭০০ ছাত্রকে নেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। ট্রাফিক নিয়ন্ত্রণে প্রাথমিকভাবে ৩০০ থেকে ৪০০ জন নেওয়া হবে।

তিনি জানান, শিক্ষার্থীরা রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোয় ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবে। সকাল ও বিকেল এই দুই সময়ে যানজট বেশি থাকে, তাই এই সময়ে ৪ ঘণ্টা করে এসব শিক্ষার্থী ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করবেন। এ সময় পড়াশোনা শেষে তাদের আগ্রহ থাকলে চাকরি স্থায়ীকরণের বিষয়টি বিবেচনা করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

আসিফ আরও বলেন, ফুল টাইম নিলে সরকারের অর্থ বেশি লাগবে। পার্ট টাইম হিসেবে নিলে শিক্ষার্থীদেরও আয়ের ব্যবস্থা হলো। বিশ্বের উন্নত অনেক দেশে শিক্ষার্থীদের সরকারি বিভিন্ন কাজে সুযোগ দেওয়া হয়।

যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, সারাদেশে প্রায় ২৬ লাখ গ্রাজুয়েট বেকার রয়েছে। সবমিলিয়ে দেশে বেকারের সংখ্যা ১ কোটি ১৮ লাখ। আগামী ২ বছরে ৫ লাখ যুবকের কর্মসংস্থানের উদ্যোগ নেবে সরকার। সেই সঙ্গে ৯ লাখ যুবককে ট্রেনিং দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews