1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
চালক ঘুমে, পুকুরে যাত্রীবাহী বাস - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

চালক ঘুমে, পুকুরে যাত্রীবাহী বাস

  • প্রকাশিত :প্রকাশিত : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১২৪ 0 বার সংবাদি দেখেছে
40

বরগুনার আমতলীতে একটি যাত্রীবাহী বাস পুকুরে পড়েছে। এতে প্রাণে রক্ষা পেয়েছেন অন্তত নয় যাত্রী। তবে এ ঘটনায় এক শিশু যাত্রী সামান্য আহত হয়েছেন।

মঙ্গলবার (৬ মে) ভোররাতে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের বরগুনার আমতলী উপজেলার ঘটখালি বাজার সংলগ্ন উর্শিতলা সিএনজি স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

 

পুলিশ জানিয়েছে, গাড়ির চালক ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটেছে। এতে কোনো যাত্রী নিহত হওয়ার খবর নেই।
 
 
এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, ‘ঢাকা থেকে কুয়াকাটাগামী ইউনিক পরিবহনের একটি বাস উর্শিতলা সিএনজি স্টেশনের সামনে পৌঁছালে চালক ঘুমিয়ে পড়েন। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।’
 
দুর্ঘটনার সময় গাড়িতে ৮ থেকে ৯ জন যাত্রী ছিলেন জানিয়ে তিনি আরও বলেন, ‘এদের মধ্যে এ শিশু যাত্রী সামান্য আহত হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পুকুরে পানি কম থাকায় বড় কোন দুর্ঘটনা ঘটেনি।’ 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews