1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
চিড়িয়াখানার হরিণ চুরির ঘটনায় গ্রেপ্তার ২ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

চিড়িয়াখানার হরিণ চুরির ঘটনায় গ্রেপ্তার ২

  • প্রকাশিত : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৬১ 0 বার সংবাদি দেখেছে

ইনজস্ব প্রতিবেদক // বরিশালের সরকারি বিনোদনকেন্দ্র বাবুগঞ্জের মাধবপাশার ঐতিহ্যবাহী দুর্গাসাগর দিঘির চিড়িয়াখানার খাঁচা থেকে হরিণ চুরির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২ আগস্ট) দুপুরে দুর্গাসাগর দিঘির কেয়ারটেকার ও প্রহরীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন- দুর্গাসাগর দিঘির চিড়িয়াখানার কেয়ারটেকার জামাল হোসেন মৃধা ও নিরাপত্তা প্রহরী কাম মালি অলিউর রহমান অলি হাওলাদার।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ওসি সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২০২৫ সালের ৩ আগস্ট রাতের আঁধারে পর্যটকদের জন্য খাঁচায় বন্দি রাখা সবচেয়ে বড় হরিণটি চুরি হয়ে যায়। এ ঘটনায় দিঘির প্রধান তত্ত্বাবধায়ক মো. জাহাঙ্গীর হোসেন খান বাদী হয়ে অজ্ঞাত আসামি করে এয়ারপোর্ট থানায় মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এয়ারপোর্ট থানার উপপরিদর্শক মো. সরোয়ার বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্তে কেয়ারটেকার ও প্রহরীর সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়। পরে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, রোববার বিকেলে গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। বিচারক একদিন পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন।

মামলার বাদী ও দুর্গাসাগর দিঘির প্রধান তত্ত্বাবধায়ক জাহাঙ্গীর হোসেন খান বলেন, দুর্গাসাগর দিঘির চিড়িয়াখানার খাঁচায় ১৩টি হরিণ ছিল। একটি চুরি হওয়ার পর বর্তমানে ১২টি হরিণ রয়েছে। হরিণ চুরির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews