
নিজস্ব প্রতিবেদক //
চিশতিয়া নিজামিয়া রিন্দা কওম দরবার শরীফে আগামী ৬ আগস্ট ২০২৬ (বৃহস্পতিবার) পবিত্র বাৎসরিক ওরস মাহফিল অনুষ্ঠিত হবে।
আয়োজক সূত্রে জানা গেছে, দিনব্যাপী এ মাহফিলে কোরআন তেলাওয়াত, হামদ-নাত, জিকির-আজকার, ওয়াজ-নসিহত, মিলাদ, আখেরি মোনাজাত এবং তবারক বিতরণসহ বিভিন্ন ধর্মীয় কর্মসূচি অনুষ্ঠিত হবে।
আয়োজক কমিটির পক্ষ থেকে তরিকাপন্থীসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিদের যথাসময়ে উপস্থিত থেকে মাহফিলের ধর্মীয় কার্যক্রমে অংশগ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।